Table of Contents
Toggleনিয়মিত নিজের যত্ন নেয়া, স্কিনকেয়ার, মেকআপ আমাদের সকলের দৈনন্দিন জীবনের অংশ। তবে আমাদের অনেকের ধারণা, ভালো রেজাল্ট পেতে গেলেই দামি দামি সব প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সাথে এটাও সত্য যে এই দামি প্রোডাক্টের ধারণা অনেকেরই বদলে গেছে। সঠিক জ্ঞান, স্মার্ট বাঁচাই আর নিয়মিত ব্যবহারের মাধ্যমে কার্যকরী বিউটি প্রোডাক্টস, সাশ্রয়ী স্কিন কেয়ার দিয়েই আপনি পেতে পারেন স্বাস্থ্যকর এবং উজ্জ্বল একটি ত্বক।
আমাদের আজকের এই ব্লগে আপনারা খুব সহজে আলোচনা করবো কীভাবে কম বাজেটে একটি ভালো বিউটি রুটিন তৈরি করতে পারবেন। কোন প্রোডাক্টগুলো আপনার ত্বকে সত্যিই কাজ করে এবং বাংলাদেশের আসল প্রোডাক্ট কোথায় পাওয়া যায়। আপনি যদি বিউটি প্রোডাক্টস একটু কম বুঝে অপ্রয়োজনীয় খরচ কমাতে চান, তাহলে এই ব্লগ আপনার জন্য।
কেন সাশ্রয়ী কিন্তু কার্যকরী বিউটি প্রোডাক্টস বেছে নেওয়া জরুরি?
আমাদের অনেকের ভুল ধারণা, দাম বেশি মানেই ভালো মানের প্রোডাক্ট। তবে বাস্তবে বিষয়টা এমন না। ভালো মতো বাঁচাই করলে কম দামের মধ্যেও কার্যকরী প্রোডাক্ট নেয়ার যায়। অনেক বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টে এমন ফর্মুলা থাকে, যা স্কিনের জন্য অনেক বেশি উপযোগী। বিশেষ করে নতুনদের জন্য বা স্টুডেন্টদের ক্ষেত্রে বাজেট বড় ফ্যাক্টর।
তাই আপনি যদি শুরু থেকেই কার্যকরী বিউটি প্রোডাক্টস, সাশ্রয়ী স্কিন কেয়ার বেছে নিন, তাহলে স্কিন ভালো থাকার পাশাপাশি মানসিক চাপটাও কমে। আরও একটা বড় ব্যাপার হলো নিয়ম-মেনে চলা, আপনি যদি দামি প্রোডাক্ট কিনে নিয়মিত ব্যবহার না করতে পারেন, কেননা শেষ হয়ে যাবে। তবে সাশ্রয়ী প্রোডাক্ট হলে নিয়মিত ব্যবহার করা সহজ হয়। এতে স্কিন ধীরে ধীরে অভ্যস্ত হয় এবং ভালো রেজাল্ট দেয়।
সাশ্রয়ী বিউটি প্রোডাক্টস বাছাই করার আগে যেসব বিষয় জানবেন
কোনোকিছুই চোখ বন্ধ করে কিনে ফেলা উচিত নয়। এর আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখা দরকার। আর সঠিক প্রোডাক্ট বাঁচাই করার পূর্বে প্রথমে আপনার নিজের স্কিন টাইপ বুঝতে হবে। ড্রাই বা শুষ্ক, কম্বিনেশন বা মিশ্র, সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক। প্রতিটি স্কিন টাইপ এক এক থেকে আলাদা। স্কিন টাইপ না বুঝে প্রোডাক্ট কিনলে পরবর্তীতে সমস্যা বাড়তে পারে।
সাথে ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখা খুব জরুরি। যে প্রোডাক্ট নিচ্ছেন তাতে অ্যালকোহল, অতিরিক্ত ফ্র্যাগরেন্স বা হার্শ কেমিক্যাল থাকলে সেসব এড়িয়ে চলাই ভালো।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু কিনার পূর্বে রিভিউ দেখুন। বিশেষ করে বাংলাদেশি ইউজারদের রিভিউ দেখলে বোঝা যায় প্রোডাক্টটা আমাদের আবহাওয়া ও স্কিন টাইপে কেমন কাজ করে।
এগুলো মাথায় রাখলে কার্যকরী বিউটি প্রোডাক্টস, সাশ্রয়ী স্কিন কেয়ার বাছাই করা অনেক সহজ হয়ে যায়।
সাশ্রয়ী কিন্তু কার্যকরী বিউটি প্রোডাক্টস ইন বাংলাদেশ (মাস্ট-ট্রাই)
বাংলাদেশে এখন অনেক ভালো বাজেট ব্র্যান্ড পাওয়া যায়, যারা কোয়ালিটির দিক থেকে মোটেও পিছিয়ে নেই। দেশি হোক আর বিদেশি দুই ধরনেরই অরিজিনাল বিউটি প্রোডাক্ট বাংলাদেশে সহজেই পাওয়া যাচ্ছে বিশ্বস্ত বিউটি শপ ও অনলাইন স্কিনকেয়ার স্টোরগুলোতে।
এই প্রোডাক্টগুলোর বড় সুবিধা হলো এগুলো আমাদের দেশের আবহাওয়া ও স্কিন কন্ডিশন মাথায় রেখে বাছাই করা যায়। তাই অযথা এদিক-ওদিক এক্সপেরিমেন্ট না করে স্মার্টলি কার্যকরী বিউটি প্রোডাক্টস, সাশ্রয়ী স্কিন কেয়ার দিয়ে রুটিন বানানোই বুদ্ধিমানের কাজ।
সাশ্রয়ী স্কিন কেয়ার প্রোডাক্টস যা সত্যি কাজ করে
স্কিনের প্রয়োজন বুঝে সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারলেই কম বাজেটেও দারুণ রেজাল্ট পাওয়া যায়। বাজারে এখন এমন অনেক সাশ্রয়ী স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, যেগুলো নিয়মিত ব্যবহারে সত্যিই স্কিনের উন্নতি করে।
ফেসওয়াশ (Budget Friendly)
একটি ভালো স্কিনকেয়ার এর প্রথম ধাপ হলো ক্লিনজিং। বাজেট ফেসওয়াশ বাঁচাই করে নিলেও তা যেন স্কিনকে অতিরিক্ত শুষ্ক না করে দেয়। তাই বাজেট ক্লিনজিং প্রোডাক্ট নিলেও খেয়াল রাখবেন যেন তা জেন্টাল হয়, সালফেট ফ্রি হয়, আর ডেইলি ইউজের জন্য পারফেক্ট হয়।
- Simple Kind to Skin Refreshing Facial Wash Gel 150ml – (৫০০ – ৮০০ টাকা)
একটি জেল-বেসড ক্লিনজার যা সব স্কিনটাইপে ব্যবহার করা যায়। যারা সাশ্রয়ী স্কিন কেয়ার খুঁজচ্ছেন তাদের জন্য এটা বেষ্ট।
- Simple Age Resisting Night Cream Regeneration 50ml – (১০০০-১৫০০ টাকা)
লাইটওয়েট, ফোমিং বেসড ক্লিনজার যার স্কিনে কোন টাইট ফিলিং রাখে না।
ময়েশ্চারাইজার
আমাদের অনেকের একটি ভুল ধারণা, অয়েলি বা তৈলাক্ত স্কিনে ময়েশ্চারাইজারের দরকার নেই। ময়েশ্চারাইজার এর জন্য একটি হালকা জেল বা লোশন টাইপ ময়েশ্চারাইজার যা ত্বককে ব্যালেন্স রাখে।
- Simple Hydrating Light Moisturizer – 125ml (৭০০-৯০০ টাকা)
লাইটওয়েট ময়েশ্চারাইজার যা দৈনন্দিন ত্বকের যত্নের জন্য পারফেক্ট।
সানস্ক্রিন
সানস্ক্রিন ছাড়া কোন স্কিনকেয়ার ঠিকমতো কাজ করে না। বর্তমান সময়ে স্কিনকেয়ার বাজারে অনেক সানস্ক্রিন পাওয়া যায়, যা কোনরকম কোনো হোয়াইট কাস্ট ছাড়াই ত্বককে ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষিত রাখে।
- Dot & Key Blueberry Hydrate Barrier Repair Sunscreen SPF 50+ PA++++ – 80gm (৯০০-১০০০ টাকা)
এস পি এফ (SPF) ৫০+ একটি সানস্ক্রিন যা হালকা সাথে এর টেক্সচারও বেশ আরামদায়ক।
- Deconstruct Fluid Brightening Sunscreen with spf 50+ Prevents Tanning & Provides a Brightening – 50gm (৮০০-৯০০ টাকা)
এই সানস্ক্রিন স্কিনে অনেক তাড়াতাড়ি মিশে যায়, এ একটা ব্রাইটিং ফিনিশ দেয়।
শুধুমাত্র এই ৩টা প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করলে, আপনি নিজেই বুঝতে পারবেন কেন কার্যকরী বিউটি প্রোডাক্টস এবং সাশ্রয়ী স্কিন কেয়ার এত জনপ্রিয়।
বাজেট মেকআপ প্রোডাক্টস (Everyday Use)
দৈনন্দিন মেকআপের জন্য খুব হাই-অ্যান্ড বা দামি প্রোডাক্ট ব্যবহার করাই একমাত্র উপায় নয়। অফিস, কলেজ বা সাধারণ বাইরে যাওয়ার জন্য হালকা ও ন্যাচারাল মেকআপই যথেষ্ট। আর এই কাজটা সহজেই করা যায় বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে।
ফাউন্ডেশন / BB ক্রিম
ফাউন্ডেশনের ক্ষেত্রে হালকা ফাউন্ডেশন বেশি উপযোগী। এগুলো স্কিনটোন সমান করে, হালকা দাগ বা স্পট ঢেকে দেয় সাথে স্কিনে একটি ন্যাচারাল লুক নিয়ে আসে। বাজেট ফ্রেন্ডলি BB ক্রিম একটি কার্যকরী বিউটি প্রোডাক্টস, যা কম খরচে সুন্দর লুক দিতে পারে। সিম্পল সাশ্রয়ী স্কিন কেয়ার ও মেকআপ রুটিন যাদের পছন্দ তাদের এটা পারফেক্ট অপশন।
- Maybelline Fit Me Matte and Poreless Powder Number -120 Classic Ivory – 30ml (1000-1500 টাকা)
স্কিনকে একটা ম্যাট ফিনিশ দেয় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট।
স্কিন টোন ইভেন করে এবং ন্যাচারাল কভারেজ দেয়। সাথে SPF 30 PA++ ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়।
লিপস্টিক
ঠোঁটকে সুন্দর করার জন্য যে খুব দামি লিপস্টিক ব্যবহার করা লাগবে ব্যাপারটা ভুল। বাজারে অনেক বাজেট মেকআপ লিপস্টিক আছে, যেগুলো এক-দুই সোয়াইপেই ভালো কালার দেয়। ন্যুড, সফট পিংক বা ব্রাউন শেডগুলো এক ধরনের স্মার্ট বিউটি টিপস। এগুলো আপনার আপনার দৈনন্দিন লুককে ফ্রেশ করে তোলে।
- Wet N Wild Megalast Liquid Catsuit Matte Lipstick (৫০০-৭০০ টাকা)
লং-লাস্টিং শেড, নরম ফিনিশ এবং কম দামে পাওয়া যায়।
- Nior No Transfer Matte Lipstick – 2.8gm (৪০০-৬০০ টাকা)
লং-লাস্টিং, রিচ পিগমেন্টেড লিপস্টিক যা হালকা, আরামদায়ক ফিনিশ দেয়, যা ঠোঁটকে আরও ন্যাচারাল দেখায়।
আইলাইনার / মাসকারা
ঠিকঠাক বাছাই করা আইলাইনার / মাসকারা কার্যকরী বিউটি প্রোডাক্টস হিসেবেই ধরা যায়, কারণ কম দামে ভালো পারফরম্যান্স দেয়। আইলাইনার বা মাসকারা দাম মার্কেটে খুব একটা বেশি নয়।
- Maybelline Easy No Slip Pencil Eyeliner 6.9gm – (৭০০-৯০০ টাকা)
স্মাজ-প্রুফ এবং সহজ আইলাইনার যা চোখের লুককে স্পষ্ট করে এবং ডেইলি ইউজের জন্য পারফেক্ট।
- Technic Mega Lash Mascara 14ml – (৪০০-৬০০ টাকা)
ভলিউমাইজিং মাসকারা যা ল্যাশকে লম্বা, ঘন ও ডিফাইন্ড করে। সহজে লাগানো যায় এবং লং-লাস্টিং।
লং-লাস্টিং পারফরম্যান্স
অনেকেই ভাবেন বাজেট মেকআপ মানেই টেকে না, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। স্কিন ঠিকভাবে প্রস্তুত করা, হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং প্রয়োজনে সামান্য সেটিং পাউডার লাগালে বাজেট মেকআপ অনেকক্ষণ ভালো থাকে। এই ছোট ছোট বিউটি টিপস ফলো করলেই বোঝা যায়, সঠিকভাবে ব্যবহার করলে সাশ্রয়ী স্কিন কেয়ার আর মেকআপ দিয়েও লং-লাস্টিং ও সুন্দর লুক পাওয়া সম্ভব।
কম দামে কার্যকরী হেয়ার কেয়ার প্রোডাক্টস

হেয়ার কেয়ার মানেই সবসময় ব্যয়বহুল প্রোডাক্ট লাগবে, এটা ভুল। অনেক কার্যকরী বিউটি প্রোডাক্টস এখন কম দামে পাওয়া যায়, যা নিয়মিত ব্যবহারে চুলকে পুষ্টি দেয়, ড্যামেজ কমায় এবং ফ্রিজ ঠিক রাখতে সাহায্য করে। যদি আপনি সাশ্রয়ী স্কিন কেয়ার-এর পাশাপাশি সাশ্রয়ী হেয়ার কেয়ার প্রোডাক্টস খুঁজে থাকেন তাহলে নিম্নোক্ত প্রোডাক্টগুলোর দিকে নজর রাখতে পারেন।
শ্যাম্পু ও কন্ডিশনার
চুলকে পরিষ্কার, নরম এবং স্বাস্থ্যবান রাখার জন্য ভালো শ্যাম্পু ও কন্ডিশনার খুব জরুরি। সাশ্রয়ী বাজেট প্রোডাক্টও যথাযথ ব্যবহার করলে সত্যিই কার্যকরী বিউটি প্রোডাক্টস হিসেবে কাজ করে।
- Ryo Damage Care & Nourishing Shampoo 112ml – (৫০০-৬০০ টাকা)
চুলকে গভীরভাবে পুষ্টি দেয় এবং ড্যামেজ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে চুল নরম ও ম্যানেজেবল হয়।
- Dove Ultra Care Conditioner For Weak Fragile Hair 300ml – (৮০০-১০০০ টাকা)
দুর্বল ও ভঙ্গুর চুলের জন্য বিশেষভাবে তৈরি। চুলকে কোমল, মসৃণ এবং ব্রাশ করার সময় সহজ করে তোলে।
হেয়ার সিরাম / মাস্ক
হেয়ার সিরাম চুলের শাইন বাড়ায় এবং ফ্রিজ কমায়, আর মাস্ক সপ্তাহে এক বা দুই বার ব্যবহারে ড্যামেজ হওয়া চুলকে রেপেয়ার করে।
- Livon Anti Frizz Serum for All Hair Types 45ml – (৪০০-৬০০ টাকা)
ফ্রিজি চুল নিয়ন্ত্রণ করে এবং চুলকে শাইন ও নরম রাখে। সব ধরনের চুলের জন্য উপযুক্ত।
- Wow Skin Science red Onion Black Seed Oil Hair Mask 200ml – (৯০০-১১০০ টাকা)
ড্যামেজড চুলের জন্য মাস্ক। চুলকে শক্তিশালী, ফ্রিজ-ফ্রি ও গভীর পুষ্টি দেয়।
ফ্রিজ ও ড্যামেজ কন্ট্রোল
চুল ফ্রিজি বা ড্যামেজড হলে পুরো লুক অগোছালো দেখায়। নিয়মিত শ্যাম্পু‑কন্ডিশনারের পাশাপাশি হেয়ার সিরাম বা মাস্ক ব্যবহার করলে চুলকে মসৃণ, কোমল এবং স্বাস্থ্যবান রাখা যায়। কার্যকরী বিউটি প্রোডাক্টস বেছে নিলেই আপনি কম দামে চুলকে সুন্দর ও হেলদি রাখতে পারবেন।
- Matrix Opti Care Smooth Straight Split End Serum 100ml – (১০০০-১২০০ টাকা)
স্প্লিট এন্ড কমাতে সাহায্য করে এবং চুলকে মসৃণ ও শাইনিং রাখে। নিয়মিত ব্যবহারে চুল সহজে ম্যানেজ হয়।
- TRESemme Expert Color Keratin Hair Mask 300ml – (১০০০-১২০০ টাকা)
রং করা বা ড্যামেজড চুলের জন্য মাস্ক। চুলকে মসৃণ, শাইনিং এবং হেলদি রাখে।
কম দামে নিয়মিত কেয়ার করলে চুল ভালো থাকবে, এটাই কার্যকরী বিউটি প্রোডাক্টস, সাশ্রয়ী স্কিন কেয়ার-এর আসল সুবিধা।
মাল্টি-ইউজ বিউটি প্রোডাক্টস (Value for Money)

যারা কম খরচে বেশি কাজ চান, তাদের জন্য মাল্টি-ইউজ প্রোডাক্ট দারুণ। এই ধরনের প্রোডাক্ট মানেই এক কথায় কার্যকরী বিউটি প্রোডাক্টস এর সাথে সাশ্রয়ী স্কিন কেয়ার।
টিন্ট
টিন্ট শুধু ঠোঁটেই নয়, গালে হালকা রং দেওয়ার জন্যও ব্যবহার করা যায়। ঠোঁটে লাগালে ন্যাচারাল লুক দেয়, আর গালে লাগালে ফ্রেশ, হালকা ব্লাশের মতো কাজ করে। এক প্রোডাক্টে কয়েকটা কাজ, এটাকে সত্যিকারের মাল্টিপারপাস বিউটি প্রোডাক্টস বানায়।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল শুধু হাইড্রেট করার জন্য নয়, হালকা র্যাশ, সান বার্ন বা ড্রাই প্যাঁচেও লাগানো যায়। এটি আমাদের ত্বককে শান্ত করে এবং ত্বক সমস্যা দ্রুত কমাতে সাহায্য করে। তাই এটি সাশ্রয়ী স্কিন কেয়ার রুটিনে বহুবিধ কাজে ব্যবহারযোগ্য।
মাল্টিপারপাস বাম
মাল্টিপারপাস বামকে ঠোঁটের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়, শুকনো প্যাঁচ বা খোসাযুক্ত এলাকা লাগাতে পারেন, এমনকি ছোট খোসা বা স্কিন ইরিটেশনেও সাহায্য করে। এক প্রোডাক্ট দিয়ে অনেক কাজ হওয়ায় এটি ডেইলি বিউটি টিপস-এর জন্য আদর্শ।
কোন স্কিন টাইপের জন্য কোন বাজেট বিউটি প্রোডাক্টস ভালো?

প্রত্যেকের স্কিন টাইপ আলাদা। আপনার স্কিনের ধরন বুঝে কার্যকরী বিউটি প্রোডাক্টস বেছে নিলে ভালো রেজাল্ট পাবেন, এবং সাশ্রয়ী স্কিন কেয়ার রুটিনও মানিয়ে যাবে। নিচে সহজভাবে দেখুন কোন স্কিন টাইপে কোন বাজেট প্রোডাক্টস বেশি কার্যকর –
ড্রাই স্কিন
ড্রাই স্কিন বা শুষ্ক ত্বকে সবচেয়ে বড় চাহিদা হলো হাইড্রেশন। তাই শুষ্ক ত্বকে একটি হালকা ফোমিং ফেসওয়াশের বদলে জেল/ক্রিম বেসড ক্লিনজার ভালো কাজ করে। আর ড্রাই স্কিনের জন্য ময়েশ্চারাইজার খুব জরুরি। ময়েশ্চারাইজার অবশ্যই হাইড্রেটিং ফর্মুলা আছে এমন বেছে নিন। জেল বা লোশনটাইপ ময়েশ্চারাইজার ড্রাই স্কিনকে ব্যালেন্স করে।
প্রোডাক্ট সাজেশন –
- একটি জেন্টাল ক্লিনজার – Simple Purifying Gel Wash
- হালকা সানস্ক্রিন SPF 30+ – Tocobo Vita Tone Up Sun Cream Deluxe SPF50+ PA++++
এইভাবে বেছে নিলে আপনার স্কিনে কোয়ালিটি বিউটি টিপস ফলো করতেও সহজ হবে।
অয়লি স্কিন
অয়লি বা তৈলাক্ত স্কিনে তেল ঠিকঠাক ব্যালেন্স করা জরুরি। তাই জেল বেসড ফেসওয়াশ, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার আর হালকা সানস্ক্রিন বেছে নিলেই স্কিন তেলছাড়াই পরিষ্কার ও ফ্রেশ থাকে।
প্রোডাক্ট সাজেশন –
- জেল ফেসওয়াশ – Clean & Clear Deep Action Oil Free Cream Wash
- নন-কমেডোজেনিক হাইড্রেটিং ময়েশ্চারাইজার – Simple Hydrating Light Moisturizer
- ম্যাট ফিনিশ সানস্ক্রিন – La Roche-Posay Anthelios Clear Skin Sunscreen
এইগুলো কার্যকরী বিউটি প্রোডাক্টস হিসেবে কাজ করে এবং দীর্ঘ সময় ধরে স্কিনকে আরাম দেয়।
সেনসিটিভ স্কিন
সেনসিটিভ স্কিন বা সংবেদনশীল ত্বক খুব সহজে লাল হয় বা ইরিটেশনের প্রবণতা থাকে। তাই সেনসিটিভ স্কিনের জন্য রেন্স-ফ্রি, হালকা ফর্মুলা প্রোডাক্ট বেছে নেওয়া দরকার। এমন প্রোডাক্ট এড়িয়ে চলুন যাতে পারফিউম, হার্শ কেমিক্যাল বা স্ট্রং ইনগ্রেডিয়েন্ট নেই।
প্রোডাক্ট সাজেশন –
- জেন্টল ফেসওয়াশ – Cetaphil Gentle Skin Cleanser Dry to Normal, Sensitive Skin
- সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার – Cetaphil Moisturizing Cream For Very Dry To Dry Sensitive Skin (85gm)
- সানস্ক্রিন – Aveeno Positively Mineral Sensitive Skin Sunscreen SPF 50
এইভাবে সাশ্রয়ী স্কিন কেয়ার নির্বাচনে আপনার স্কিন প্রাকৃতিকভাবেই শান্ত ও আরামদায়ক থাকবে।
ব্রণপ্রবণ ত্বক
ব্রণপ্রবণ বা একনে-প্রণ স্কিনে তেল ও ময়লা ঠিকভাবে পরিষ্কার করা খুব জরুরি। তবে আবার অতিরিক্ত শক্তিশালী ক্লিনজারেও সাবধান হতে হবে। স্যালিসিলিক অ্যাসিড বা জেন্টল এক্সফোলিয়েটিং উপাদান যুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন যা ব্রণ কমাতে বেশ কার্যকরী।
প্রোডাক্ট সাজেশন –
- স্যালিসিলিক অ্যাসিড বেসড ফেসওয়াশ – Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser (150ml)
- নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার – Simple Hydrating Light Moisturizer (125ml)
- অয়েল ফ্রি সানস্ক্রিন – Skin Aqua Tone Up UV Essence Sunscreen Mint Green (80gm)
এইসব বিউটি টিপস মেনে চললে ব্রণপ্রবণ স্কিনেও কম খরচে সুন্দর রেজাল্ট পাওয়া সম্ভব।
বিউটি টিপস – কম খরচে গ্লোয়িং স্কিন পাওয়ার উপায়
ভালো ও সুন্দর ত্বক পাবার জন্য যে শুধু দামি দামি প্রোডাক্টই ব্যবহার করা লাগবে ব্যাপারটা এমন নয়। একটু বুঝে ও কিছু বিউটি টিপস ফলো করলেই কম খরচে উজ্জ্বল গ্লোয়িং ত্বক পাওয়া যায়। আমাদের লক্ষ্য থাকতে হবে প্রয়োজন বুঝে প্রোডাক্ট ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলা। নিচে কিছু বিউটি টিপস দিচ্ছি যা আপনাদের একটি সাশ্রয়ী স্কিন কেয়ার রুটিন তৈরি করতে সাহায্য করবে।
মিনিমাল রুটিন
বেশি প্রোডাক্টের দরকার নেই, বেসিক কিছু জিনিস ফলো করুন –
১. ফেসওয়াশ
২. ময়েশ্চারাইজার
৩. সানস্ক্রিণ
এই তিনটি ধাপই আপনার স্কিনকে হেলদি রাখে। মিনিমাল রুটিন মানে কম খরচ, কম ঝামেলা এবং স্কিনের উপর কম চাপ। তাই যারা বাজেট স্কিন কেয়ার ফলো করতে চান, তাদের জন্য এই বিউটি টিপস সবচেয়ে ভালো কাজ করবে।
ওভারলেয়ারিং এড়ানো
আমরা অনেকেই না বুঝে ওভারলেয়ারিং করে ফেলি, একসাথে সিরাম, ক্রিম, আরও অনেক কিছু ব্যবহার করলে স্কিন ব্লগড হয়ে যায়। যার ফলে ত্বকে ব্রণ, অয়েলি ভাব, এবং ইরিটেশন এর দেখা মেলে। তাই অল্প প্রোডাক্ট ব্যবহার করুন, সঠিক ভাবে বুঝে লেয়ার করুন। এতে স্কিন আরও ভালো রেসপন্স করবে এবং একটি সাশ্রয়ী স্কিন কেয়ার রুটিনও তৈরি হবে।
কনসিস্টেন্সির গুরুত্ব
অনেকে আশা করে রাখেন, এক-দুদিনেই ফল আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে আবার হতাশ হয়ে পড়েন। মনে রাখবেন স্কিনকেয়ার কোনো ম্যাজিক নয়, স্কিন কেয়ার নিয়মিত করার মাধ্যমে কোনো ভালো ফলাফল আসে। বুঝে শুনে বাছাই করা কিছু কার্যকরী বিউটি প্রোডাক্টস নিয়ম করে ব্যবহার করলে ধীরে ধীরে স্কিনে পরিবর্তন আসবে।
সাশ্রয়ী বিউটি প্রোডাক্টস ব্যবহার করার সময় যে ভুলগুলো এড়াবেন

বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট মানে যে কম মানের কিছু ব্যবহার করতে হবে এমন নয়। সঠিক ভাবে বাঁচাই করে নিলে অল্প প্রোডাক্ট দিয়েই আপনি আপনার স্কিন ভালো রাখতে পারেন। মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের জন্য আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনা। তাই সাশ্রয়ী স্কিন কেয়ার রুটিন ফলো করার সময় নিচের ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলুন –
অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার
অনেকের ভুল ধারণা ভালো রুটিন মানে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার। তবে জিনিসটা উল্টো, বেশি প্রোডাক্টে স্কিনে বাড়তি চাপ পড়ে যা মুখে ব্রণের তৈরি করে। বিশেষ করে বাজেট প্রোডাক্ট ব্যবহার করার সময় মিনিমাল রুটিন রাখা বেশি নিরাপদ। কম কিন্তু সঠিক রুটিনই আমাদের স্কিনকে সুস্থ রাখে।
স্কিন টাইপ না বুঝে কেনা
বন্ধু ব্যবহার করে ভালো ফল পাচ্ছে, বা ট্রেন্ডে চলছে, এগুলো দেখে প্রোডাল্ট ব্যবহার করলে লাভ থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। সঠিক সিদ্ধান্ত হচ্ছে নিজের স্কিন টাইপ ও সমস্যা বুঝে প্রোডাক্ট ব্যবহার করা। সাশ্রয়ী স্কিন কেয়ার করার আগে নিজের স্কিন টাইপ বুঝে নেওয়া খুব জরুরি। স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করলেই সঠিক রেজাল্ট পাওয়া যায়।
ফেক/ডুপ প্রোডাক্ট
বর্তমানে বাজারে প্রচুর ফেক ও ডুপলিকেট প্রোডাক্টস রয়েছে, যা আমরা অনেকেই না বুঝতে পেরেই কিনে ফেলি। এটি আমাদের ত্বক মারাত্মক ক্ষতি করে, আর লং ট্রাম ব্যবহারে তো আরও বেশি ক্ষতি করে। তাই সবসময় বিশ্বস্ত স্টোর বা অথেন্টিক শপ থেকে প্রোডাক্ট কিনুন।
কোথায় পাবেন এই সাশ্রয়ী প্রোডাক্টস গুলো? (BeautyBooth)
আপনি যদি কার্যকরী বিউটি প্রোডাক্টস ও সাশ্রয়ী স্কিন কেয়ার প্রোডাক্টস খুঁজে থাকেন তাহলে বিউটি বুথ দারুণ অপশন। বিউটি ও স্কিনকেয়ার পণ্যর ক্ষেত্রে এটি খুব জনপ্রিয় ও বিশ্বস্ত। এখানে আপনি বিউটি প্রোডাক্ট এর ক্যাটাগরি থেকে নিজের পছন্দের পণ্যগুলো কিনতে পারেন।
বিউটি বুথে আপনি যেসব সুবিধা পাবেন –
- 100% অরিজিনাল, অথেন্টিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার ও বডি কেয়ার প্রোডাক্ট।
- সঠিক দামের সাথে নিয়মিত অফার ও থাকছেই।
- ডেইলি স্কিনকেয়ার থেকে ট্রেন্ডি মেকআপ পর্যন্ত সবকিছু।
- সারা বাংলাদেশ জুড়ে দ্রুত ও নিরাপদ ডেলিভারি।
সাশ্রয়ী বিউটি প্রোডাক্টস নিয়ে সাধারণ প্রশ্ন
কম দামের বিউটি প্রোডাক্ট কি সত্যিই কার্যকর?
হ্যাঁ, তবে মুলকাঠি হলো আপনার স্কিন টাইপ বুঝে ভালো ইনগ্রেডিয়েন্টের প্রোডাক্ট বেছে নিন।
বাজেট মেকআপ কি দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ?
অবশ্যই! বাজেট মেকআপ যেমন BB/ফাউন্ডেশন, লিপস্টিক বা মাসকারা, যদি তা অথেন্টিক ও অরিজিনাল প্রোডাক্ট হয় তবে দৈনন্দিন ব্যবহারের জন্য একদম নিরাপদ। তাই বিশ্বস্ত অনলাইন শপ থেকে কেনাকাটা করুন।
বাংলাদেশে অথেন্টিক বাজেট বিউটি প্রোডাক্ট কোথায় পাব?
বাংলাদেশে অথেন্টিক বাজেট বিউটি প্রোডাক্ট কিনার জন্য বিউটি বুথ অন্যতম নাম। কার্যকরী বিউটি প্রোডাক্টস থেকে শুরু করে সাশ্রয়ী স্কিন কেয়ার এবং বাজেট মেকআপ, সবই পেয়ে যাবেন।
নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে কী করবেন?
নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাঁচ টেস্ট করুন। হাতের পিছনে সামান্য প্রোডাক্ট লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। কোনো র্যাশ বা জ্বালা না হলে স্কিনে ব্যবহার করা নিরাপদ।
কোন প্রোডাক্টসটি স্কিন টাইপ অনুযায়ী বেছে নেব?
ড্রাই স্কিনে হাইড্রেটিং প্রোডাক্ট, অয়লি স্কিনে অয়েল-কন্ট্রোল প্রোডাক্ট, সেনসিটিভ স্কিনে জেন্টল ও ফ্র্যাগরেন্স-ফ্রি প্রোডাক্ট এবং ব্রণপ্রবণ ত্বকে নন-কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করুন।
স্মার্টভাবে কেনাকাটা করুন, সুন্দর থাকুন
সবশেষে কথা একটাই, সুন্দর ত্বক আর ভালো লুক এর জন্য দামি প্রোডাক্টই সবকিছু নয়। সঠিকভাবে বেছে নেয়া কার্যকরী বিউটি প্রোডাক্টস দিয়েই আপনি সহজে একটি স্মার্ট রুটিন তৈরি করে নিতে পারেন। নিজের স্কিনটাইপ বুঝুন, অপ্রয়োজনীয় প্রোডাক্ট এড়িয়ে চলুন, আর নিয়মিত ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। তাহলেই আপনার সাশ্রয়ী স্কিন কেয়ার সত্যিকার অর্থেই কাজ করবে।
একইভাবে মনে রাখবেন হালকা ও নিরাপদ বাজেট মেকআপ আপনার লুককে সুন্দর রাখে, আবার স্কিনের ওপর বাড়তি চাপও দেয় না। সাথে কিছু সাধারণ বিউটি টিপস মেনে চলুন যা আপনার স্কিন ও পকেট, দুটোই ভালো থাকবে। বুঝে কিনুন, নিয়ম মেনে ব্যবহার করুন, আর আত্মবিশ্বাসের সাথে নিজেকে সুন্দর রাখুন।
