শীতকালে পুরুষদের ত্বকের যত্ন সহজ ৩ টি ধাপ (মেন্স কেয়ার)

শীতকালে পুরুষদের ত্বকের যত্ন সহজ ৩ টি ধাপ (মেন্স কেয়ার)

শীত যেমন সুন্দর একটি পরিবেশ, ও মনে আনন্দ নিয়ে আসে, তেমনি এ সময়ের শুষ্ক আবহাওয়া ত্বকের জন্য বেশ ক্ষতিকারক। এ সময়টাতে ত্বকের দরকার একটু বাড়তি যত্ন। মেয়েদের সাথে ছেলেদের ত্বকের শীতকাল বেশ ভালো বিড়ম্বনা দেয়। এই কারণেই শীতকালে পুরুষদের ত্বকের যত্ন নেওয়া একেবারে অপরিহার্য।

শীতকাল ত্বকের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসে, তবে সঠিক যত্নের নিয়ম ও কিছু সহজ ধাপ অনুসরণ করলে ত্বক থাকবে প্রাণবন্ত ও স্বাস্থ্যউজ্জ্বল। শীতের শুকনো বাতাস, ধুলোবালি, ঠান্ডা পানি আর সূর্যের কম তাপ একসাথে ত্বককে করে তোলে নিস্তেজ, শুষ্ক, এবং ফাটা ফাটা। নারীদের তুলনায় পুরুষদের স্কিন টাইপ মোটা ও তেল তেলে হলেও শীতে সেটিও খুব দ্রুত আর্দ্রতা হারায়। শীতে পুরুষদের ত্বকের যত্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ শুষ্ক আবহাওয়া ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়।

যারা সারাদিন বাইরে থাকেন, অফিস, বাইক চালানো বা মাঠে কাজ সঠিক যত্ন ছাড়া তাদের ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে ভালো খবর হলো আপনি খুব সহজেই শীতে পুরুষদের স্কিন কেয়ার করতে পারেন। ৩টি ধাপে পুরো মেন্স উইন্টার স্কিন কেয়ার সাজাতে পারেন। 

শীতে পুরুষদের ত্বকের সমস্যাগুলো কি কি?

শীতকালে পুরুষদের ত্বকের যত্ন নিয়ে কথা বললে প্রথমেই আসে শুষ্কতা, রুক্ষতা, টানটান ভাব, চুলকানি এবং নিস্তেজতা। এই সমস্যা গুলোর পিছনে কিছু নিদিষ্ট কারণ আছে, যা জানা থাকলে পুরুষদের স্কিনকেয়ার রুটিন তৈরি করা হয় একদম সহজ। এই সমস্যা কিভাবে দূর করা যায় তাই নিয়ে আজকের যত কথা –

শীতে পুরুষদের ত্বক শুষ্ক হওয়া

শীতের মৌসুমে বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে, সাথে আমরা অনেকেই শীতে গরম পানি ব্যবহার করি যা ত্বকের প্রাকৃতিক তেলকে আরও বেশি নষ্ট করে তোলে। ফলাফল? ত্বক টানটান অনুভূত হয়, খসখসে হয়ে পড়ে, মাঝে মাঝে আবার কিছু অংশে খোসা উঠে।

পুরুষদের স্কিন টাইপ অনুযায়ী এই সমস্যা ভিন্ন হতে পারে, কিন্তু সমাধান একই, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার। তাই শীতে মুখ ধোয়ার জন্য পুরুষদের স্কিনকেয়ার রুটিন এ এমন ক্লিনজার বা ফেসওয়াশ রাখুন যা ত্বকের স্বাভাবিক তেলকে দূর করবে না, শুধু পরিষ্কার করবে। শীতকালে পুরুষদের ত্বকের যত্ন এর অংশ হিসেবে ময়েশ্চারাইজার যোগ করতে ভুলবেন না।

ঠান্ডা মৌসুমে স্কিন কেয়ার

আমরা ছেলেরা অনেকে তো স্কিনকেয়ারই করি না, এরপর আবার অনেকে ভাবি গরমে ত্বকের যত্ন নেয়ার জরুরী, শীতে প্রয়োজন নেই। তবে বাস্তব চিত্র উল্টো, শীতকালের আমাদের ত্বক আরও বেশি যত্ন চায়। কারণ এ-সময়ের ঠান্ডা আবহাওয়া ও কম সূর্য আমাদের ত্বককে নিস্তেজ করে ফেলে। 

এটাও মনে রাখা দরকার, শীতে পুরুষদের স্কিনকেয়ার রুটিন মানেই শুধু ময়েশ্চারাইজার লাগানো না। সাথে সঠিকভাবে ত্বক পরিষ্কার রাখা, ত্বকের আর্দ্রতা ধরে রাখা, এবং সূর্যের ক্ষতি থেকে বাঁচানো।

এই সহজ ৩ ধাপে শীতকালে পুরুষদের ত্বকের যত্ন নিলেই ত্বক আপনার ত্বক থাকবে স্বাস্থ্যকর, মসৃণ এবং উজ্জ্বল।

৩ ধাপে মেন্স উইন্টার স্কিন কেয়ার

“শীতকালে পুরুষদের ত্বকের যত্ন অনেক বেশি কঠিন হবে” এই কথা ভেবে অনেক পুরুষেরা তাদের ত্বকের সঠিক যত্ন নেন না। অথচ পুরুষদের ঠান্ডা মৌসুমে স্কিন কেয়ার করা জটিল কিছু নয়। তিনটি সহজ ধাপেই সম্পূর্ণ মেন্স উইন্টার স্কিন কেয়ার তৈরি করা সম্ভব।

৩ ধাপে মেন্স উইন্টার স্কিন কেয়ার

ধাপ ১ – মৃদু পরিষ্কারকরণ (Step 1 – Gentle Cleansing)

শীতে ত্বক পরিষ্কার রাখার মানে শুধু ধুলোমাটি তোলা নয়, বরং ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার বজায় রেখে ময়লা দূর করা। এই জন্য শুধু জেন্টাল ফেসওয়াস ব্যবহার করাই যথেষ্ট। কিছু প্রোডাক্ট উল্লেখ করে দিচ্ছি যা ব্যবহার করলেই যথেষ্ট।

১. Garnier Men Acno Fight Anti-Pimple Face Wash

  • সালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ একটি ফেসওয়াশ যা পুরুষদের ব্রণ, ব্ল্যাকহেড এবং তেল নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। 
  • এটি ত্বকের গভীর থেকে ময়লা দূর করে, ত্বকের পোরস দূর করে ত্বকে করে পরিষ্কার ফ্রেশ ও
  • তেল মুক্ত।
  • শীতে দিনেও এই ফেসওয়াশ ত্বককে বেশি ড্রাই করে না, বরং মৃদু আর্দ্রতা ধরে রাখে। 
  • এই ক্লিনজারটি শীতকালে পুরুষদের স্কিনকেয়ার রুটিনে বেশ ভালো কাজ করে, বিশেষ করে আপনি যদি সারাদিন বাইরে থাকেন বা হেলমেট ব্যবহার করেন।

২. Muuchstac Ocean Face Wash for Men

  • ওসেন মিনারেলস (Ocean minerals) ও প্রাকৃতিক নির্যাস (Natural extracts) মিশ্রিত এই ফেসওয়াশ আমাদের ত্বকের নিস্তেজ ভাব দূর করে এবং সাথে একটি ফ্রেশ উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে। ঠান্ডা মৌসুমে স্কিন কেয়ার রুটিনে এটি একটি ভালো সংযোজন।
  • শীতে শুষ্কতায় আমাদের ত্বকে অনেক পরিমাণে মৃত কোষ জমতে থাকে, যা এই ফেসওয়াশ খুব সহজে এবং কোনো ক্ষতি ছাড়া পরিষ্কার করে দেয়। 
  • তাছাড়াও এটি আমাদের ত্বকের পিএইচ লেভেল (pH level) ঠিক রাখে এবং যেকোনো রকম জ্বালাপোড়া কমায়। 
  • এটি পুরুষদের স্কিন টাইপ অনুযায়ী ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।

৩. Dove Men+Care Advanced Care Extra Hydrating Face Wash

  • যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফেসওয়াসটি একদম পারফেক্ট। 
  • এতে ব্যবহার করা মাইক্রোময়েশ্চার প্রযুক্তি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ময়েশ্চারাইজেশনও দেয়। 
  • ত্বক শীতকালে অনেক বেশি রুক্ষ হয়ে পরে, যা ত্বককে টানটান করে দেয় এই সমস্যা সমাধানের জন্য এই প্রোডাক্ট খুব ভালো কাজ করে। 
  • প্রতিদিন সকাল ও রাত দুইবেলা ময়েশ্চারাইজারের আগে ব্যবহার করুন।

ধাপ ২ – গভীর ময়েশ্চারাইজিং (Step 2 – Deep Moisturizing)

পুরুষদের ত্বকের যত্ন বললেই আসে ময়েশ্চারাইজিং এর কথা। শীতকালে পুরুষদের ত্বক স্বাভাবিক থেকে অনেক বেশি রুক্ষ হয়ে পড়ে, এই মূল কারণ বাতাসে আর্দ্রতার ঘাটতি। এ সময় এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যা ত্বকে আর্দ্রতা দিলেও তা যেন চিটচিটে না বানিয়ে ফেলে।

১. Nivea Men Intensive Moisturising Face Cream (Protect & Care)

  • এই ক্রিমে থাকা ভিটামিন-ই ও অ্যাালোভেরা আমাদের ত্বকে ইন্সটেন্ট হাইড্রেশন দেয় যা ত্বককে আর্দ্র ও মলিন রাখে। 
  • এই ক্রিম আমাদের ত্বকের গভীরে পৌঁছে ত্বকের রুক্ষতা কমায় ও ঠান্ডা আবহাওয়ার ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। 
  • শীতকালে এর নিয়মিত ব্যবহার ত্বককে রাখে নরম ও মসৃণ। 
  • এই ময়েশ্চারাইজার ফেসওয়াশ ব্যবহার এর পর পর লাগান, যা ত্বকে খুব ভালো কাজ করে। এটি শীতে পুরুষদের স্কিন কেয়ার এ দারুণ কাজ করে।

২. Simple Replenishing Rich Moisturiser

  • যাদের ত্বক সংবেদনশীল (Sensitive) তাদের জন্য একদম পারফেক্ট একটি ময়েশ্চারাইজার। 
  • এই ময়েশ্চারাইজারে কোনো গন্ধ নেই, কোনো অ্যালকোহল নেই, কোনো ধরনের রং ও নেই। 
  • যার ফলে এটি ত্বকে কোনোরকম কোনো জ্বালা বা চুলকানি অনুভূতি করায় না। 
  • বরং এই ময়েশ্চারাইজার আমাদের ত্বককে আরাম দেয় ও অনেকক্ষণ যাবত ত্বকে হাইড্রেশন আটকিয়ে রাখে।
  • সকাল, রাতে ঘুমানোর আগে এবং শুষ্ক ত্বকে দিনের মধ্যে প্রয়োজনে পুনরায় ব্যবহার করুন।

৩. Dove Men Care Ultra Hydra Cream

  • আমাদের যাদের ত্বক শীতে অনেক বেশি ফেটে যায়, খসখসে হয়ে পরে বা ত্বক অনেক নিস্তেজ লাগে তাদের জন্য এটি খুবই সেরা একটি ক্রিম। 
  • এটি পুরুষদের ত্বক ময়েশ্চারাইজ করে গভীরভাবে, ত্বকের নিস্তেজ ভাব দূর করে উজ্জ্বলতা আনে। 
  • সাথে এর টেক্সচার অনেক হালকা হবার কারণে ব্যবহার করার পরে কোনোরকম চিপচিপে বা অস্বস্তিকর লাগে না।
  • এই ক্রিম অনেক বেশি শুষ্ক ত্বক বা শেভিং এর পর ব্যবহার করলে একটা সুন্দর আরাম অনুভূতি দেয়।

ধাপ ৩ – শীতকালে সূর্যের সুরক্ষা (Step 3 – Sun Protection in Winter)

শীতকালেও কিন্তু সূর্যের UV রশ্মি সক্রিয় থাকে। আমাদের ত্বকের দাগ, পিগমেন্টেশন এবং অকাল বার্ধক্য রোধ করতে সানস্ক্রিন ব্যবহার এর কোনো বিকল্প নেই। তাই ঠান্ডা মৌসুমে স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন অত্যন্ত জরুরি। এটি শীতকালে ত্বকের যত্ন এর একটি অপরিহার্য ধাপ।

১. Nivea Sun Protect & Moisture Lotion SPF50+

  • একটা লোশন যা ময়েশ্চারাইজিং এর সাথে সান প্রোটেকশন দেয়। 
  • এটি আপনার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে।
  • পুরুষ যারা দীর্ঘ সময় পর্যন্ত বাহিরের রোদে থাকেন তাদের জন্য খুবই উপযুক্ত একটা লোশন।
  • বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে এবং ২–৩ ঘণ্টা পর পুনরায় লাগান।
  • এটি পুরুষদের স্কিন টাইপ অনুযায়ী ত্বককে রক্ষা করে।

২. Neutrogena Ultra Sheer Dry-Touch Sunscreen SPF 70

  • একটি লাইটওয়েট ফর্মুলা যা শীতে সূর্যের অতিবেগুনী রশ্মী থেকে ত্বককে রক্ষা করে।
  • তেলমুক্ত হবার কারণে এটা কোনো চিপচিপে ভাব দেয় না, সাথে খুব দ্রুত ত্বকের শুষে যায়।
  • এর প্রতিনিয়ত ব্যবহার ত্বককে রাখে উজ্জ্বল ও দাগমুক্ত, যা মেন্স উইন্টার স্কিন কেয়ার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
  • সকালবেলা ঘর থেকে বের হবার আগে এই লোশন ব্যবহার করতে পারেন।

৩. Cerave Hydrating Mineral Sunscreen SPF 30 (Face Sheer Tint)

  • যাদের ত্বক খুব শুষ্ক এবং সেনসিটিভ তাদের জন্য খুবই বেষ্ট একটা সানস্ক্রিন।
  • এতে থাকা হায়ালুরনিক অ্যাসিড ত্বককে হাইড্রেট করে এবং পুরুষদের ত্বক ময়েশ্চারাইজ রাখতে সহায়তা করে।
  • টিনটেড টেক্সচার থাকার কারণে এটি ত্বকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে।
  • এটি প্রতিদিন সকালে ময়েশ্চারাইজারের পরেই ব্যবহার করুন।

শীতে পুরুষদের ত্বকের যত্নে ইম্পর্টেন্ট টিপস  (লিপ ও দাড়ির যত্ন)

পুরুষদের ক্ষেত্রে শুধু স্কিনকেয়ার বা মুখের যত্ন করলেই হয় না, সাথে ঠোঁট ও দাডিরও একইভাবে যত্ন নেয়া দরকার। এই অংশটিও শীতকালে পুরুষদের ত্বকের যত্ন এর অন্তর্ভুক্ত, কারণ ঠান্ডা আবহাওয়া ঠোঁট ও দাড়ির নিচের ত্বককেও প্রভাবিত করে।

শীতে পুরুষদের ত্বকের যত্নে ইম্পর্টেন্ট টিপস (লিপ ও দাড়ির যত্ন)

শীতে লিপ কেয়ার (Lips Moisturization & Protection)

১. Nivea 24+ Original Care Lip Balm

  • ভিটামিন-ই সমৃদ্ধ লিপ বাম যা ঠোঁটকে রাখে নরম ও আর্দ্র দীর্ঘক্ষনের জন্য।
  • রুক্ষ ও ফাটা ঠোঁটকে তাৎক্ষনিক আরাম দেয়, এবং শীতের ঠান্ডা ক্ষতি থেকে রক্ষা করে।
  • ঠোঁট নরম সুন্দর ও তরতাজা রাখার জন্য দিনে ৩ থেকে ৪ বার লাগান।

২. CARE:NEL Lime Lip Night Mask

  • এই লিপ মাস্কটি রাতে ব্যবহার করার জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট। এটি ঠোঁটের মৃত কোষ দূর করে ঠোঁটকে করে মসৃণ ও গোলাপি। যা শীতে ছেলেদের স্কিনকেয়ার রুটিনেও রাখা উচিত।
  • এতে থাকা ভিটামিন-সি ও লেবুর নির্যাস ঠোঁটকে পুনরুজ্জীবিত করে।
  • ঘুমানোর আগে রাতে ঠোঁটে পাতলা লেয়ার লাগান।

শীতে দাড়ির যত্ন

১. By My Beard Beard Oil

  • আরগান ওয়েল ও জোজোবা মিশ্রিত এই অয়েল দাড়িকে রাখে নরম এবং পুরুষদের ত্বক ময়েশ্চারাইজ করে।
  • দাড়ির যেকোনো চুলকানি বা খুশকি দূর করে ত্বককে রাখে আরামদায়ক।
  • প্রতিদিন সকালে মুখ ধোবার পর ২ থেকে ৩ ফোটা লাগান।

২. Nivea Men Deep Face & Beard Wash

  • ফেসওয়াশ যা মুখের সাথে সাথে দাড়িও পরিষ্কার করে।
  • এতে ব্ল্যাক কার্বন ফর্মুলা আমাদের মুখের গভীর থেকে ময়লা দূর করে ত্বককে ফ্রেশ করে।
  • টি পুরুষদের স্কিন টাইপ অনুযায়ী ব্যালান্সড ক্লিনজিং দেয়।

FAQ – শীতকালীন পুরুষদের স্কিন কেয়ার প্রশ্ন

শীতে পুরুষদের ত্বক বেশি শুষ্ক কেন হয়?

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, সাথে আবার অনেকে শীতে গরম পানি ব্যবহার, ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে ত্বককে অনেক বেশি শুষ্ক করে তোলে। তাই শীতকালে পুরুষদের ত্বকের যত্ন নিতে হলে নিয়মিত হালকা ক্লিনজার ও ডিপ ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।

শীতকালে পুরুষদের কোন ময়েশ্চারাইজার ভালো?

শীতকালে এমন ময়েশ্চারাইজার বেছে নিতে হবে যা গভীরভাবে আর্দ্রতা ধরে রাখে কিন্তু ত্বককে ভারী বা চিটচিটে করে না। পুরুষদের ত্বক ময়েশ্চারাইজ রাখতে Nivea Men Intensive Moisturising Cream, Simple Rich Moisturiser, এবং Dove Ultra Hydra Cream সবচেয়ে কার্যকর।

ছেলেদের ত্বকের যত্ন কিভাবে নিবেন?

ধাপের পুরুষদের স্কিনকেয়ার রুটিন নিয়মিত অনুসরণ করলে ত্বক থাকবে পরিষ্কার, হেলদি এবং আত্মবিশ্বাসী। সকালে ও রাতে মুখ পরিষ্কার, মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার, বাইরে যাওয়ার আগে অবশ্যই SPF 30+ সানস্ক্রিন ব্যবহার। 

শীতে পুরুষদের স্কিনে ব্রণ কেন বেশি হয়?

শীতে অতিরিক্ত শুষ্ক ত্বককে ঠিক রাখতে আমাদের শরীর বাড়তি তেল উৎপন্ন করে, এই অতিরিক্ত তেল ও ধুলাবালি মিশে পোর বন্ধ করে দেয়, ফলে স্কিনে ব্রণ ও ব্ল্যাকহেড দেখা দেয়। তাই শীতে পুরুষদের স্কিন কেয়ার এ ব্যালান্সড ক্লিনজার জরুরি।

পুরুষ বলতেই কি রাফ এন্ড টাফ স্কিন?

না, “রাফ এন্ড টাফ” মানেই ত্বক রুক্ষ হবে, এটা ভুল ধারণা। ত্বক পরিষ্কার রাখা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার শুধু দেখতে ভালোই লাগে না, বরং তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরও উজ্জ্বল করে। পুরুষদের স্কিনকেয়ার রুটিন মানে শুধু চেহারা নয়, এটা নিজের প্রতি সচেতনতা।

উপসংহার – শীতে ছেলেদের স্কিনকেয়ার কেন দরকার?

শীতে ছেলেদের স্কিনকেয়ার কেন দরকার

শীতকালে পুরুষদের ত্বকের যত্ন মানে নিজেকে উপহার দেয়া। ত্বকের পুরুষ নারী নেই, শীতে ছেলেদের স্কিনকেয়ার দরকার যা আমাদের রাখে সতেজ, মসৃণ ও আত্মবিশ্বাসী। মেন্স উইন্টার স্কিন কেয়ার কঠিন কিছু নয়, সহজ ৩টি ধাপ – ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, সান প্রটেকশন এই ছোটখাটো যত্নেই ত্বককে রাখা যায় উজ্জ্বল, হেলদি ও হাইড্রেটেড।

মনে রাখা দরকার, পুরুষদের ত্বক ময়েশ্চারাইজ ও যত্ন নেয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়তা। এটি নিজের প্রতি দায়িত্ববোধ ও আত্মসম্মানের প্রকাশ।

Index