Table of Contents
Toggleত্বকের যত্ন এখন শুধু বিলাসিতা নয়, এটি আমাদের নিজের যত্নের খুব গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যারা নিজের স্কিনকেয়ার প্রথমবার শুরু করতে যাচ্ছেন, তাদের নতুনদের জন্য স্কিনকেয়ার রুটিন বোঝা অনেক সময় একটু বিভ্রান্তিকর হতে পারে। কারণ বাজারে এত এত প্রোডাক্টস, এত এত ধরনের ধাপ, কোনটা আগে ব্যবহার করবো সেটাই অনেকের প্রথম প্রশ্ন।
তবে ভালো খবর হলো স্বাস্থ্যকর ও সুন্দর ত্বকের জন্য জটিল স্কিনকেয়ার রুটিনের দরকার নেই। ত্বকের যত্নের প্রাথমিক ধাপগুলো সঠিকভাবে জানলে এবং কিছু সহজ নিয়ম মেনে চললেই ত্বক স্বাস্থ্যকর এবং গ্লোয়িং থাকবে। বাংলাদেশে ত্বকের যত্নের রুটিন একটু ভিন্নতা থাকে, কারণ আমাদের দেশের আবহাওয়া গরম ও আর্দ্র। তাই আমাদের স্কিনকেয়ার প্রোডাক্ট বাছাই করার সময় এই বিষয় মাথায় রাখতে হয়।
আমাদের আজকের এই ব্লগে আলোচনা করবো নতুনদের জন্য ত্বকের যত্নের রুটিন কীভাবে সাজাবেন, কি কি ব্যবহার করবেন। মাত্র সহজ ৫টি ধাপে কীভাবে একটি সম্পূর্ণ রুটিন শুরু করা যায়, কীভাবে সকালের ত্বকের যত্নের রুটিন এবং রাতের ত্বকের যত্নের রুটিন আলাদা, সবকিছুই বিস্তারিতভাবে জানবেন।
নতুনদের জন্য স্কিনকেয়ার রুটিন – শুরু করার সম্পূর্ণ গাইড
আমাদের অনেকের মনে একটা ধারণা রয়েছে “স্কিনকেয়ার” মানেই অনেক দামি-দামি প্রোডাক্ট এবং জটিল ধাপ। কিন্তু বাস্তবে এটা ভুল – স্কিনকেয়ারের মূল লক্ষ্য হলো নিজের ত্বককে পরিষ্কার রাখা, আর্দ্র রাখা, এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করা।
যদি আপনি স্কিনকেয়ার শুরু করার ক্ষেত্রে একেবারেই নতুন হন, তাহলে খুব সহজ একটি স্কিনকেয়ার রুটিন অনুসরণ করলেই যথেষ্ট। এতে কি হবে? সহজ ও কম ধাপ রুটিনে আপনার ত্বক ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনার বুঝতেও সুবিধা হবে, কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো কাজ করছে।
স্কিনকেয়ার এর ক্ষেত্রে মূল বিষয়টা হলো ধারাবাহিকতা। মাঝে মাঝে স্কিনকেয়ার বাদ দিলে বা আগেই হতাশ হয়ে গেলে ভালো ফলাফল পাবেন না। তাই প্রতিদিন নিয়মিতভাবে নতুনদের জন্য ত্বকের যত্ন নেওয়া দরকার।
স্কিনকেয়ার রুটিন কেন গুরুত্বপূর্ণ?
আমাদের ত্বক প্রতিদিনের ধুলাবালি, দূষণ, সূর্যের রোদ এবং ঘামের স্পর্শে আসে। আর যদি থাকা হয় শহরে তাহলে তো সমস্যা আরও বেশি দেখা যায়। যদি আমরা নিয়মিত আমাদের ত্বকের যত্ন না নেই তাহলে কয়েকটি সাধারণ সমস্যার দেখা মিলতে পারে। যেমন –
- ব্রণ
- ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়
- ত্বক দেখতে নিস্তেজ লাগে
- সময়ের আগেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায়
ঠিক এ কারণে আমাদের সকলেরই ত্বকের যত্নের প্রাথমিক ধাপ জানা খুব গুরুত্বপূর্ণ। একটি সঠিক রুটিন অনুসরণ করলে ত্বক পরিষ্কার থাকে, আর্দ্র থাকে এবং ধীরে ধীরে আরও উজ্জ্বল ও সুস্থ দেখায়।
বিশেষ করে বাংলাদেশে ত্বকের যত্নের রুটিন অনুসরণ করা দরকার কারণ আমাদের দেশের আবহাওয়ায় ঘাম, তেল এবং ধুলো খুব দ্রুত ত্বকে জমে যায় এবং ক্ষতি করে।
নতুনদের জন্য ৫ ধাপের স্কিনকেয়ার রুটিন

যেকোনো স্কিনকেয়ার শুরু করতে চাইলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে রুটিন সহজ হলে তা অনুসরণ করাও সহজ হয়। নতুনদের জন্য সাধারণত ৫টি ধাপই যথেষ্ট।
নতুনদের জন্য ৫ ধাপগুলো হলো –
১. জেন্টাল ফেসওয়াশই বেস্ট চয়েস
৪. একটু ময়েশ্চারাইজারেই স্কিন রিপেয়ার
৫. সানস্ক্রিন ছাড়া স্কিনকেয়ার অসম্পূর্ণ
মূলত এই ছোট ও সহজ রুটিনটি একটি সম্পূর্ণ নতুনদের জন্য ত্বকের যত্নের রুটিন তৈরি করে।
ধাপ ১ – ফেসওয়াশ
আমাদের স্কিনকেয়ার এর প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হলো মুখ পরিষ্কার করা। সারাদিনের ধুলো-বালি তেল, ঘাম আমাদের ত্বকে জমে থাকে। তাই আমাদের অবশ্যই একটি ভালো ফেসওয়াশ মুখ পরিষ্কার করা দরকার।
ফেসওয়াশ ব্যবহারের কিছু টিপস –
- আমাদের দিনে দুইবার মুখ ধোয়া উচিত
- খুব বেশি গরম পানি ব্যবহার করে মুখ ধুবেন না
- নিজের ত্বকের ধরণ বুঝে তারপর ফেসওয়াশ নির্বাচন করুন
এটি ত্বকের যত্নের প্রাথমিক ধাপ আর এটা ঠিকভাবে পালন না করা হলে পরের ধাপগুলো তেমন কার্যকরী হয় না।
ধাপ ২ – টোনার
ভালো করে মুখ ধোয়ার পরে টোনার ব্যবহার করা উচিত। অনেকেই টোনার এড়িয়ে যান তবে এটি আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। টোনার মূলত আমাদের ত্বকের pH লেভেল ঠিক রাখে। আমাদের পোরস ছোট করতে সাহায্য করে, ত্বককে পরবর্তী প্রোডাক্টের জন্য প্রস্তুত করে। তবে টোনার কিনার সময় নতুনদের উচিত হালকা ও অ্যালকোহল-ফ্রি ব্যবহার করে।
টোনার ব্যবহারের কিছু টিপস –
- ত্বক ক্লিনজার দিয়ে ধোয়ার পর হালকা ভিজা থাকা অবস্থায় টোনার ব্যবহার লাগান।
- টোনার লাগানোর পর ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন, যা ভালো মতো শুকিয়ে যায়।
ধাপ ৩ – সিরাম
সিরাম আমাদের ত্বকের যত্নের ক্ষেত্রে খুব কার্যকরী একটি ধাপ। সিরাম এমন একটি স্কিনকেয়ার প্রোডাক্ট যা ত্বকের নিদিষ্ট সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়।
সিরাম আমাদের ত্বকের যেসব সমস্যার সরাসরি সমাধান দেয় –
- ব্রণ
- ডার্ক স্পট
- নিস্তেজ ত্বক
- ত্বক উজ্জ্বল করা
- ত্বকের গভীরে হাইড্রেশন
ধরে নিচ্ছি আপনি একেবারে নতুন শুরু করেছেন, তবে আপনার ত্বকের ধরণ বুঝে সিরাম বাছাই করুন। শুরু দিকে আপনি হায়ালুরনিক এসিড বা ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। ধীরে ধীরে ব্যবহার শুরু করুন। ত্বকের ধীরে ধীরে অভ্যাস এর পরে অন্যান্য সিরাম ব্যবহার করা শুরু করুন।
ধাপ ৪ – ময়েশ্চারাইজার
আমাদের অনেকের মনে হয়, ময়েশ্চারাইজার শুধু শুষ্ক ত্বকের জন্য, তবে এই ধারণাটা ভুল। ময়েশ্চারাইজার সব ধরনের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।
ময়েশ্চারাইজার আমাদের ত্বককে –
- আর্দ্র রাখে
- ত্বকের ব্যারিয়ার শক্ত করে
- ত্বককে নরম এবং মসৃণ রাখে
আমাদের দেশের গরম আবহাওয়ার কারণে বাংলাদেশে ত্বকের যত্নের রুটিন অনুসরণ করার সময় হালকা জেল-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।
ধাপ ৫ – সানস্ক্রিন
স্কিনকেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সানস্ক্রিন। আমাদের ত্বকে পরিপূর্ণ সান প্রটেকশন ব্যবহার না করা হলে এটি আমাদের ত্বকে অনেক ক্ষতি করতে পারে। সূর্যের থেকে নির্গত UV রশ্মি আমাদের অনেক ক্ষতি সাধন করে।
যদি আমরা সানস্ক্রিন ব্যবহার না করি তাহলে –
- সান ট্যান পড়তে পারে
- ত্বকে দাগ বসে যেতে পারে
- সময়ের আগেই অকাল বার্ধক্যের ছোপ আসতে থাকে
- ত্বকে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়
তাই অবশ্যই বাহিরে যাবার সময় SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটি নতুনদের জন্য অপরিহার্য অংশ।
সকাল ও রাতের স্কিনকেয়ার রুটিনের পার্থক্য

আমাদের অনেকের ভুল ধারণা হলো আমরা ভাবি সকাল-রাত স্কিন রুটিন একই। তবে বাস্তবতাটা আলাদা সকালের রুটিন মূলত ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করার জন্য, আর রাতের স্কিনকেয়ার ত্বকের মেরামত ও পুষ্টি জোগানের জন্য।
সকালে ত্বককে তৈরি করা হয় সূর্যালোক, ইউভি রশ্মি, ধুলোবালি, দূষণ এর বিরুদ্ধে রক্ষা করার জন্য। অন্যদিকে রাতে ত্বকের যত্নের মূল কারণ হলো বার্ধক্যের লক্ষণ দূর করা, ত্বকের কোষ ঠিক রাখা, আর সারাদিনের ক্ষতি ঠিক করা। নিচে এক নজরে সকালের এবং রাতের রুটিন আলাদা করে দিচ্ছি –
সকালের রুটিন
১. ফেসওয়াশ
২. টোনার
৩. সিরাম
৪. ময়েশ্চারাইজার
৫. সানস্ক্রিন
মনে রাখবেন সকালের ত্বকের যত্নের রুটিন-এ সানস্ক্রিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
রাতের রুটিন
১. ফেসওয়াশ
২. টোনার
৩. সিরাম
৪. ময়েশ্চারাইজার এবং
৫. একটি পরিপূর্ণ ঘুম
এভাবেই একটি সম্পূর্ণ রাতের ত্বকের যত্নের রুটিন তৈরি করা সম্ভব।
নতুনদের সাধারণ স্কিনকেয়ার ভুল

স্কিনকেয়ার এর ক্ষেত্রে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসেন, আমরা যেন এই ভুলগুলো এড়িয়ে চলতে পারি তাই সেগুলো নিচে দিয়ে দিচ্ছি –
১. না বুঝে অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার
আমরা অনেকে একসাথে অনেক প্রোডাক্ট ব্যবহার করি এটা বুঝে যে “বেশী প্রোডাক্ট মানে আমার স্কিন আরও বেশি ভালো থাকবে”। এই ধারণা ভুল উলটো অতিরিক্ত প্রোডাক্ট-এর ব্যবহার আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। প্রয়োজনের বেশি বা না বুঝে প্রোডাক্ট ব্যবহার আমাদের ত্বককে বিরক্ত করতে পারে।
২. নিয়মিত রুটিন অনুসরণ করা
স্কিনকেয়ার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের মনে রাখতে হবে স্কিনকেয়ার কোনো ম্যাজিক বা যাদু নয়। ত্বকের যত্নে সময় লাগে এবং ধীরে ধীরে হয়, যারা কয়েকদিন পরিচর্যা করেই আশা রাখছেন ত্বক ভালো হয়ে যাবে তাদের ধারণা ভুল। সুস্থ-উজ্জ্বল ত্বক পাবার জন্য ধারাবাহিকতা খুবই জরুরি।
৩. সানস্ক্রিন ব্যবহার না করা
এটি অনেক বড় একটি ভুল। আমাদের ত্বকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে সূর্যের অতিবেগুনি রশ্মি। সানস্ক্রিন ব্যবহার না করলে এটি আমাদের ত্বকে দাগ ফেলে, রিংকেল ও ফাইন লাইন তৈরি করে। সানস্ক্রিন না ব্যবহারে আমাদের চেহারায় বার্ধক্যের ছাপ সময়ের আগেই এসে পড়ে। এই একটি ধাপ কোনোভাবেই বাদ দেয়া যাবে না।
৪. ত্বকের ধরণ ও সমস্যা না বুঝে প্রোডাক্ট কেনা বা ব্যবহার
এটি একটি পরিপূর্ণ স্কিনকেয়ার এর ক্ষেত্রে সবচেয়ে জরুরি ধাপ। আমরা অনেকেই ভুল বশত এমন কিছু প্রোডাক্ট ক্রয় করি যা আমাদের ত্বকের ভালোর জায়গায় ক্ষতি করে। তাই নিজের ত্বকের ধরণ অনুযায়ী প্রোডাক্ট বাছাই করুন এবং ক্রয় করুন। এই ভুলগুলো এড়িয়ে চললে নতুনদের জন্য স্কিন কেয়ার অনেক সহজ হয়ে যায়।
আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন

“আমার বন্ধুর ত্বকে কাজ করেছে মানে আমার ত্বকেও কাজ করবে” এটি খুবই ভুল ধারণা। আমাদের সকলের ত্বকের ধরণ আলাদা, ধরণ অনুযায়ী সমস্যাও আলাদা। সব মানুষের ত্বকের ধরণ আলাদা আলাদা। তাই নিজের স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট কিনুন এবং ব্যবহার করুন।
১. তৈলাক্ত ত্বক
এটি এমন ত্বক যাতে ত্বকের টি-জোনে (T-zone) বেশি তেল উৎপাদন হয়, এবং সবসময় তৈলাক্ত ত্বক হয়ে থাকে। তাদের জন্য জরুরি হলো –
- জেল বেসড ফেসওয়াশ – Dot & Key Blueberry Hydrate Barrier Repair Oil-Free Moisturizer (15gm)
- হালকা লাইট ওয়েট ময়েশ্চারাইজার – Dot & Key Blueberry Hydrate Barrier Repair Oil-Free Moisturizer (15gm)
- এমন প্রোডাক্ট ব্যবহার করুন যা নন-কমেডোজেনিক
২. শুষ্ক ত্বক
এমন ত্বক যা সব সময় শুষ্কনো থাকে, যার ফলে আবার মাঝে মাঝে ত্বকে একটু চুলকানি অনুভব হয়। শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন –
- একটি হাইড্রেটিং ক্লিনজার – Cerave Hydrating Cream to Foam Cleanser Normal to Dry Skin (237ml)
- ক্রিম বেসড ময়েশ্চারাইজার – Eucerin Very Dry Skin Advanced Repair Cream (226gm)
- সিরাম-এর ক্ষেত্রে হায়ালুরনিক এসিড – The Celeste Hyaluronic Acid 1%
৩. সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক
এই ধরনের ত্বকের ক্ষেত্রে প্রোডাক্ট খুব বাছাই করে ব্যবহার করতে হয়। সংবেদনশীল ত্বকে যেকোনো কিছু পরিপূর্ণ ব্যবহার করার আগে অবশ্যই প্যাঁচ টেষ্ট করে নিতে হবে।
সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহার করুন –
- কোনোরকম কোনো সুগন্ধি-মুক্ত প্রোডাক্ট। ময়েশ্চারাইজার – Purito Seoul Wonder Releaf Centella Cream Unscented 50ml
- লাইটওয়েট হালকা ফর্মুলা।
এইভাবে স্কিন টাইপ বুঝে নতুনদের জন্য ত্বকের যত্নের রুটিন তৈরি করা সবচেয়ে কার্যকর।
সাধারণ প্রশ্ন (FAQ)
১. নতুনদের জন্য স্কিনকেয়ার রুটিন কত ধাপের হওয়া উচিত?
নতুন যারা স্কিনকেয়ার শুরু করছেন তাদের ক্ষেত্রে বেশি কিছুর দরকার নেই সহজ ৫টি ধাপই যথেষ্ট। যেমন ফেসওয়াশ, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। এটিই একটি সহজ নতুনদের জন্য স্কিনকেয়ার রুটিন।
২. দিনে কয়বার স্কিনকেয়ার করা উচিত?
সাধারণত দিনে দুইবার স্কিনকেয়ার করা ভালো, সকালে এবং একবার রাতে।
৩. নতুনরা কোন সিরাম ব্যবহার করবে?
যদি আপনি সিরাম নতুন শুরু করার অবস্থায় রয়েছেন তাহলে ভিটামিন সি বা হায়ালুরনিক এসিড দিয়ে শুরু করুন। এগুলো ত্বকের জন্য নিরাপদ এবং কার্যকর।
৪. স্কিনকেয়ার শুরু করার সঠিক বয়স কত?
সাধারণত বেশিরভাগ মানুষ ১৬ থেকে ১৮ বয়সের মধ্যে স্কিনকেয়ার শুরু করে। এই বয়সের মধ্যে শুরু করাও ভালো। তখন থেকেই নতুনদের জন্য ত্বকের যত্ন নেওয়া শুরু করলে ভবিষ্যতে ত্বক সুস্থ থাকে।
উপসংহার
সুন্দর ত্বক খুব একটা কঠিন কিছু নয়, শুধু দরকার সঠিক নিয়ম আর ধারাবাহিকতা। নতুনদের জন্য স্কিনকেয়ার মানে এটা না যে বেশি বেশি প্রোডাক্ট আর জটিন রুটিন ফলো করতে হবে। ৫টি সহজ ধাপ – ফেসওয়াশ, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করলেই ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।
নতুনদের জন্য ত্বকের যত্নের রুটিন শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের স্কিন টাইপ বুঝা, আর সেই অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা। তাই আগে নিজের ত্বক বুঝুন এবং আপনার ত্বকের যত্নের প্রাথমিক ধাপগুলো সে অনুযায়ী সাজান।
সকালের ত্বকের যত্নের রুটিন যেমন ত্বককে দিনের ক্ষতি থেকে রক্ষা করে, তেমনি রাতের ত্বকের যত্নের রুটিন ত্বককে মেরামত করে পরের দিনের জন্য প্রস্তুত রাখে।
