টিপসস্কিন কেয়ার

শেভ করার পরে ত্বকের যত্ন: আফটার শেভ কেয়ার টিপস

পুরুষদের শেভ করার খুবই কমন সমস্যা থাকে, শেভ করার পর মুখে জ্বালাপোড়া হয়। এই সমস্যার একটাই উত্তর শেভ করার পরে ত্বকের যত্ন ঠিকভাবে না নেওয়া। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ দাড়ি কাটা একটা কাজের মতো করে দেখে। তবে বাস্তবতা কিন্তু অন্য, শেভ করার সময় দাড়ি কেটে যাবার সাথে সাথে আমাদের ত্বকের উপরের প্রাকৃতিক সুরক্ষা স্তরও ক্ষতিগ্রস্ত হয়।

তাই শেভ করার পরে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। আফটারশেভ কেয়ার পুরুষদের গ্রুমিং-এর ক্ষেত্রে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ধাপ। তাই শেভ শেষ হওয়ার পর যদি ত্বকের সঠিক যত্ন না নেওয়া হয়, তাহলে রেজার বার্ণ, ব্রণ, ও ইনগ্রোন হেয়ার-এর সাথে সাথে দীর্ঘমেয়াদি স্কিন ড্যামেজও হতে পারে।

আমাদের আজকের ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্কিন রুটিন ফর মেন নিয়ে আলোচনা করবো। এই ব্লগে জানতে পারবেন শেভের পর কী হয়, কোন সমস্যা দেখা মেলে, স্টেপ-বাই-স্টেপ আফটার শেভ কেয়ার, আধুনিক পুরুষদের গ্রুমিং। এসব বিষয় লক্ষ্য রাখলে একটি কার্যকর স্কিন রুটিন ফর মেন তৈরি করতে পারবেন।

শেভ করার পরে ত্বকের কি ধরনের সমস্যা হয়?

দাড়ি শেভ করার সময় আমরা যে রেজার ব্যবহার করি তাই আমাদের ত্বক অনেক বেশি ক্ষতি করে। রেজারের ব্লেড ত্বকের উপর দিয়ে চলার সময় প্রাকৃতিক ব্যারিয়ার নষ্ট ও দুর্বল করে দেয়। এই অবস্থায় ঠিক ভাবে আফটার শেভ কেয়ার না করা হলে পুরুষদের সমস্যা দেখা দেয়।

শেভ করার পরে ত্বকের কি ধরনের সমস্যা হয়?

১. রেজার বার্ন (Razor Burn)

শেভ করার পর ত্বকে মাঝে মাঝে জ্বালাপোড়া বা লালচে র‍্যাশের দেখা মেলে। এই সমস্যা গুলোকে রেজার বার্ন বলা হয়। এর প্রধান কারণ গুলো হলো – 

  • ড্রাই শেভ অর্থাৎ কোনো ক্রিম বা শেভিং জেল ব্যবহার না করা।
  • একই স্থানে বারবার জোরে জোরে রেজার চালানো।
  • আফটার শেভ কেয়ার এর জন্য অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট ব্যবহার।

রেজার বার্ন মূলত ত্বকের জ্বালাপোড়া ও প্রদাহ। সঠিক শেভ করার পরে ত্বকের যত্ন না নিলে এটি বারবার হতে থাকে।

২. ইনগ্রোন হেয়ার (Ingrown Hair)

ইনগ্রোন হেয়ার বলতে যেসব চুল উঠতে পারে না সেগুলো বোঝায়। অনেক সময় নতুন চুল আমাদের ত্বকের গভীরে ঢুকে থাকে বের হতে পারে না। যার ফলে ছোট দানা বা ফোলা তৈরি হয় যা মাঝে মাঝে ব্যথার সৃষ্টি করে। ইনগ্রোন হেয়ার-এর কারণ – 

  • দাড়ি যদি অনেক ঘন বা কোঁকড়ানো হয়।
  • গালের ত্বক অনেক বেশি শুষ্ক হলে।
  • ভুল বা অজানা স্কিন রুটিন ফর মেন অনুসরণ করলে।

ইনগ্রোন হেয়ার শুধু দেখতেই খারাপ লাগে না, এতে ইনফেকশনও তৈরি হতে পারে।

৩. শুষ্কতা ও টানটান ভাব

ছেলেদের ত্বকে স্বাভাবিকভাবে একটু তেল বেশি থাকে, তবে শেভ করার পরে তা অনেক রুক্ষ হয়ে পড়ে। শেভ করার ফলে ত্বকের প্রাকৃতিক তেল উঠে যায়। আমাদের ত্বক থেকে প্রাকৃতিক তেল উঠে গেলে –

  • মুখ অনেক বেশি টানটান ও অস্বস্তি লাগে।
  • ত্বক রুক্ষ হয়ে পড়ে, যা থেকে গালে কয়েক জায়গায় সাদা সাদা দাগের দেখা মেলে।
  • চেহারার ফাইন লাইন রুক্ষতার কারণে আরও বেশি স্পষ্ট হয়।

এই শুষ্কতা ও টানটান ভাব এর জন্য যদি ময়েশ্চারাইজিং আফটার শেভ কেয়ার না করা হয়, তাহলে ত্বক ধীরে ধীরে ড্যামেজড হয়ে পড়ে।

৪. ব্রণ ও র‍্যাশ

শেভ করার সময় আমাদের যাদের চেহারায় হালকা পোরস একনে আছে তা, খোলা থাকে। তাই শেভ করার পর পোরস এর ভিতরে প্রবেশ করে –

  • ধুলো বালি, বা ময়লা পানি।
  • শরীরের ঘাম।
  • নানান ব্যাকটেরিয়া ও কঠিন পদার্থ।

পোরস খোলা থাকার কারণে সহজেই ত্বকের ভিতরে ঢুকে পড়ে। এই কারণে তৈরি হয় ব্রণ, র‍্যাশ বা সংক্রমণ। তাই সঠিক শেভ করার পরে ত্বকের যত্ন এই সমস্যা অনেকটাই কমাতে পারে।

শেভ-পরবর্তী ত্বকের যত্নে স্টেপ-বাই-স্টেপ

আমাদের ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলি। স্টেপ বাই স্টেপ শেভ করার পরে ত্বকের যত্ন বা আফটার শেভ কেয়ার যা অনুসরণ করলেই ত্বক থাকবে শান্ত, সুস্থ ও আরামদায়ক।

শেভ-পরবর্তী ত্বকের যত্নে স্টেপ-বাই-স্টেপ

১. ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া

আফটার শেভ কেয়ার এর জন্য শেভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া অত্যন্ত জরুরি। এটা এক প্রকার স্কিন রুটিন ফর মেন। ঠান্ডা পানি দিয়ে মুখ কেন ধোবেন? এর উপকারিতা – 

  • আমাদের ত্বকের কোনো পোরস খোলা থাকলে তা ঠান্ডা পানির কারণে খুব দ্রুত বন্ধ হয়ে যায়। 
  • শেভ করার সময় বা শেভ এর পরে ত্বকের জ্বালাপোড়া হলে ঠান্ডা পানি তা কমাতে সাহায্য করে।
  • রেজার দিয়ে শেভ করার সময়, রেজার বার্ন এর ঝুঁকি অনেক কমে যায়।

শেভ করার পরে গরম পানি একদমই ব্যবহার করা উচিত নয়। আফটার শেভ কেয়ার এর গরম পানি আমাদের ত্বককে আরও সংবেদনশীল করে তোলে। এই ধাপটি শেভ করার পরে ত্বকের যত্ন-এর একদম প্রথম এবং সবচেয়ে সহজ স্টেপ।

২. অ্যালকোহল-মুক্ত আফটার শেভ

আমাদের মধ্যে অনেক পুরুষ মনে করি শেভের পরে পুরুষদের গ্রুমিং মানেই ঝাঁঝালো অ্যালকোহলযুক্ত লিকুইড। তবে বাস্তবতা উল্টো, এটি আমাদের ত্বকের জন্য বেশি ক্ষতিকর।

কারণ অ্যাালকোহল –

  • আমাদের ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে।
  • প্রাকৃতিক তেল দূর হয়ে যায়, তার ফলে শুষ্কতা অনেক বেশি বেড়ে যায়।
  • রেজার এর কারণে তৈরি লালচে ভাব আরও দীর্ঘস্থায়ী করে।

তাই অ্যাালকোহল এর পরিবর্তে শেভ করার পরে ত্বকের যত্ন এর জন্য সুথিং ইনগ্রেডিয়েন্ট আছে এমন আফটার শেভ প্রোডাক্ট ব্যবহার করুন। এগুলো আমাদের –

  • ত্বককে শান্ত রাখে, জ্বালাপোড়া কমায়।
  • ত্বকের রেজার বার্ণ এর কারণে সৃষ্ট লালচে ভাব কমায়।
  • যেকোনো রকমের ইনফেকশন প্রতিরোধ করে।

মনে রাখবেন আধুনিক পুরুষদের গ্রুমিং মানেই ত্বকের প্রতি সচেতন হওয়া।

৩. ময়েশ্চারাইজার ব্যবহার

স্কিন রুটিন ফর মেন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো শেভের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা। আমাদের মধ্যে অনেকে এই ধাপটি অতো বেশি গুরুত্ব দেই না, যা সবচেয়ে বড় ভুল।

ময়েশ্চারাইজার ব্যবহার –

  • আমাদের ত্বকের প্রাকৃতিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে।
  • ত্বকের ড্রাইনেস বা শুষ্কতা দূর করে।
  • ত্বককে নরম ও মসৃণ রাখে।

একটি ভালো স্কিন রুটিন ফর মেন-এ ময়েশ্চারাইজার অবশ্যই থাকতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার শেভের পর ত্বক আর রুক্ষ বা টানটান লাগবে না।

শেভ পরবর্তী ত্বক শান্ত রাখতে টিপস

শেভ পরবর্তী ত্বক শান্ত রাখতে স্টেপগুলো অনুসরণ করার পাশাপাশি কিছু অভ্যাস গড়ে তুললে ত্বকের যত্ন আরও বেশি কার্যকর হয়।

শেভ পরবর্তী ত্বক শান্ত রাখতে টিপস

  • শেভ করার সময় সবসময় নতুন পরিষ্কার ও ধারালো ব্লেড ব্যবহার করুন।
  • একবার ব্যবহার করা ব্লেড বারবার ব্যবহার করবেন না, এতে সংক্রমণ বাড়ে।
  • শেভ করার পূর্বে দাড়ি পানি দিয়ে বা অন্যকিছু দিয়ে নরম করে নিন।
  • শেভ করার পর সাথে সাথে সরাসরি রোদের যাবেন না।
  • শেভ করার পর, অপ্রয়োজনীয় কাজে ত্বকে হাত দেওয়া এড়িয়ে চলুন। 

এই অভ্যাসগুলো শুধু ত্বক ভালো রাখে না, বরং আপনার সামগ্রিক পুরুষদের গ্রুমিং মান উন্নত করে।

ডার্মাটোলজিস্টদের পরামর্শ অনুযায়ী

  • অ্যালকোহলযুক্ত আফটারশেভ এড়িয়ে চলা
  • সেনসিটিভ স্কিনে fragrance-free প্রোডাক্ট
  • নিয়মিত ময়েশ্চারাইজার

শেভ-পরবর্তী যত্ন নিয়ে প্রশ্ন (FAQ) 

রেজার বার্ন হলে কী করব?

শেভ করার পর রেজার বার্ন হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর সুথিং আফটার শেভ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন। ত্বক ঠিক হবার আগ পর্যন্ত শেভ এড়িয়ে চলুন। নিয়মিত শেভ করার পরে ত্বকের যত্ন নিলে রেজার বার্ন ধীরে ধীরে কমে যাবে।

শেভিং ক্রিম ব্যবহার করা ভালো?

অবশ্যই ভালো এবং আমাদের সবার ব্যবহার করা উচিত। শেভিং ক্রিম দাড়ি নরম করে এবং ব্লেডকে সহজে চলতে সাহায্য করে। এটি স্কিনে কাটাছেঁড়া কমায় সাথে এটি স্কিন রুটিন ফর মেন-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

শেভিং ক্লিনজার কি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত?

খেয়াল রাখবেন সকল ক্লিনজার এক রকম নয়, কিছু আপনার ত্বকে ভালো কাজ করবে কিছু নয়, তাই ইনগ্রেডিয়েন্ট দেখে ক্রয় করুন। সেনসিটিভ স্কিন হলে মাইল্ড, অ্যালকোহল ও সালফেট-ফ্রি ক্লিনজার ব্যবহার করা উচিত। সঠিক ক্লিনজারই ভালো পুরুষদের গ্রুমিং-এর ভিত্তি।

উপসংহার – যত্নে থাকুন, আত্মবিশ্বাসী থাকুন

শেভ করা শুধু দাড়ি কাটা নয়, এটি আমাদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের অংশ। এই আত্মবিশ্বাস ধরে রাখতে হলে নিয়মিত শেভ করার পরে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক আফটার শেভ কেয়ার, সচেতন পুরুষদের গ্রুমিং অভ্যাস এবং একটি সহজ কিন্তু কার্যকর স্কিন রুটিন ফর মেন, এই তিনটির সমন্বয়েই আমাদের ত্বক সুস্থ, পরিষ্কার ও আরামদায়ক রাখা সম্ভব।

মনে রাখবেন নিজের ত্বকের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়। এটি আমাদের নিজের প্রতি যত্ন নেওয়ার সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী উপায়। আর সঠিকভাবে ত্বকের যত্ন নিলে সেই যত্নের ফল আপনি আয়নাতেই দেখতে পাবেন।

<span style="font-weight: 400">Hi, I am Aurnab, a skincare, health, and lifestyle writer passionate about helping you to build a healthier daily routine. I aim to make your complex skincare easier so that you can learn to take better care…

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *