সাধারণ প্রশ্নসমূহ (FAQ)

সাধারণ তথ্য

বিউটি বুথ কী ধরনের অনলাইন স্টোর?

হ্যাঁ, বিউটি বুথ একটি বিশ্বাসযোগ্য অনলাইন স্কিনকেয়ার ও মেকআপ স্টোর, যেখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার, বিউটি ও গ্রুমিং প্রোডাক্ট কিনতে পারেন।

হ্যাঁ, আমাদের সব প্রোডাক্ট ১০০% অরিজিনাল এবং বিশ্বস্ত সরবরাহকারীর কাছ থেকে সরাসরি আনা হয়।

বিউটি বুথ বর্তমানে বাংলাদেশ এবং কাতার, এই দুই দেশে সেবা প্রদান করছে।

হ্যাঁ, Beauty Booth Bangladesh, এর ফিজিক্যাল শপ রয়েছে। ঢাকা, রাম্পুরা ডিআইটি রোড (DIT Road)‑এর উজ্জ্বল টাওয়ার (Ujjwal Tower)‑এর ২য় তলায় আমাদের শোরুমটি আছে, যেখানে আপনি অরিজিনাল স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট সরাসরি কিনতে পারেন।

অর্ডার সম্পর্কিত প্রশ্ন

বিউটি বুথ থেকে কীভাবে অর্ডার করবো?

ওয়েবসাইটে লগইন করে পছন্দসই পণ্য “Add to Cart” করুন, তারপর চেকআউট এবং পেমেন্ট মেথড সম্পন্ন করে অর্ডার কনফার্ম করুন।

হ্যাঁ, আপনার তথ্য SSL এনক্রিপশন এবং আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী নিরাপদে সংরক্ষিত থাকে।

আপনার অর্ডার সফলভাবে কনফার্ম হলে, আমরা আপনার দেওয়া মোবাইল নম্বর বা ইমেইলে একটি কনফার্মেশন নোটিফিকেশন পাঠাই। এতে অর্ডারের বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকে।

হ্যাঁ, অর্ডার প্যাকিং বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অর্ডার ক্যানসেল করা যায়। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনার করা অর্ডারটি ক্যানসেল বা বাদ দেয়া লাগবে।

অবশ্যই! আপনি একাধিক পণ্য একসাথে কার্টে যোগ করে একটি অর্ডারের মাধ্যমে কিনতে পারবেন, যা আপনার কেনাকাটাকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে।

পেমেন্ট সংক্রান্ত প্রশ্ন

বিউটি বুথে কী কী পেমেন্ট মেথড সাপোর্ট করে?

বিউটি বুথে আপনি বিভিন্ন পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন। আমরা Cash on Delivery (COD) এবং অনলাইন পেমেন্ট সাপোর্ট করি, যার মধ্যে বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট/ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত।

হ্যাঁ, বিউটি বুথে অনলাইন পেমেন্ট সম্পূর্ণ নিরাপদ। আমাদের ওয়েবসাইট SSL এনক্রিপশন ব্যবহার করে এবং পেমেন্ট গেটওয়ে নিরাপদ সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, যাতে আপনার পারসোনাল তথ্য সবসময় সুরক্ষিত থাকে।

ক্যাশ অন ডেলিভারি আমাদেরে বাংলাদেশে সকল প্রান্তে রয়েছে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি এর মাধ্যমে আমাদের পন্য অর্ডার করে পারবেন।

ডেলিভারি সংক্রান্ত প্রশ্ন

ডেলিভারি পেতে কত সময় লাগে?

সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার পর ডেলিভারি পেতে ২-৩ দিন সময় লাগে। আপনার লোকেশন, পণ্যের স্টক এবং ডেলিভারি পরিস্থিতি অনুযায়ী সময় কিছুটা কম বা বেশি হতে পারে।

ডেলিভারি চার্জ আপনার অবস্থান এবং অর্ডারের ওজন অনুযায়ী নির্ধারিত হয়। চেকআউট করার সময় আমাদের ওয়েবসাইটে ডেলিভারি চার্জ স্পষ্টভাবে দেখানো হয়।

সীমিত কিছু এলাকায় একই দিনে সুবিধা থাকতে পারে। এই সুবিধা আপনার ঠিকানার জন্য প্রযোজ্য কি না, তা অর্ডার দেওয়ার সময় যাচাই করা যাবে। তাছাড়াও জরুরীভিত্তিতে পন্য পাবার জন্য আপনি আমাদের কাস্টমার সার্ভিসে কল করে জানাতে পারেন।

ডেলিভারি মিস হলে আমাদের ডেলিভারি পার্টনার বা আমাদের কাস্টমার সার্ভিস থেকে পুনরায় আপনার সাথে যোগাযোগ করা হবে এবং সুবিধাজনক সময়ে আবার ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হবে।

রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত প্রশ্ন

পণ্য রিটার্ন করার সুযোগ আছে কি?

হ্যাঁ, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পণ্য রিটার্ন করার সুযোগ রয়েছে। যদি পণ্য ড্যামেজড, ভুল প্রোডাক্ট বা ত্রুটিপূর্ণ অবস্থায় ডেলিভারি হয়, তাহলে যাচাই বাঁচাই করে পণ্য রিটার্ন করানো হবে।

ব্যবহৃত, খোলা, সিল ভাঙা অথবা গ্রাহকের ব্যক্তিগত কারণে পছন্দ না হওয়া পণ্য সাধারণত রিটার্ন গ্রহণযোগ্য নয়। এছাড়া অফার বা ডিসকাউন্টেড পণ্যের ক্ষেত্রে রিটার্ন নীতি ভিন্ন বা অগ্রহণযোগ্য হতে পারে।

রিটার্ন করা পণ্য যাচাইয়ের পর রিফান্ড প্রক্রিয়া শুরু হয়। সাধারণত রিফান্ড সম্পন্ন হতে ৪-৫ কার্যদিবস সময় লাগতে পারে। তবে পেমেন্ট মেথড অনুযায়ী সময় ভিন্ন হতে পারে।

প্রোডাক্ট সংক্রান্ত প্রশ্ন

প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কি যাচাই করা হয়?

হ্যাঁ, বিউটি বুথে প্রতিটি প্রোডাক্ট স্টকে আনার আগে এবং ডেলিভারির পূর্বে এক্সপায়ারি ডেট ভালোভাবে যাচাই করা হয়, যাতে গ্রাহক নিরাপদ ও মানসম্মত পণ্য পান।

হ্যাঁ, আমাদের কালেকশনে সেনসিটিভ স্কিন উপযোগী বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট রয়েছে। প্রতিটি প্রোডাক্টের বিবরণে স্কিন টাইপ উল্লেখ করা থাকে, যাতে আপনি সহজেই আপনার জন্য উপযুক্ত পণ্য বেছে নিতে পারেন। বা আপনি আমাদের কাস্টমার সার্ভিসে জিজ্ঞাসা করেও জানতে পারেন।

নতুন স্টক নির্ভর করে পণ্যের চাহিদা এবং সরবরাহকারীর প্রাপ্যতার উপর। জনপ্রিয় প্রোডাক্টের স্টক নিয়মিত আপডেট করা হয় এবং নতুন স্টক এলে ওয়েবসাইটে তা আমাদের ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়াতে জানানো হয়।

অফার ও ডিসকাউন্ট সংক্রান্ত প্রশ্ন

ডিসকাউন্ট বা অফার কীভাবে পাবো?

বিউটি বুথে চলমান ডিসকাউন্ট ও বিশেষ অফার সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন অফার ও প্রোমোশন সম্পর্কে আপডেট দেওয়া হয়।

অর্ডার করার সময় চেকআউট পেজে নির্দিষ্ট কুপন কোড বক্সে আপনার কুপন কোডটি লিখে “Apply” বাটনে ক্লিক করুন। কুপন ভ্যালিড হলে ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার অর্ডারে প্রয়োগ হয়ে যাবে।

অ্যাকাউন্ট ও সিকিউরিটি সংক্রান্ত প্রশ্ন

অ্যাকাউন্ট খুলতে কি বাধ্যতামূলক?

হ্যাঁ, বিউটি বুথে কেনাকাটা করতে অ্যাকাউন্ট খুলার প্রয়োজন রয়েছে, আমাদের ওয়েবসাইটে অতিথি হিসেবে অর্ডার করতে পারবেন না। তাছাড়াও অ্যাকাউন্ট থাকলে অর্ডার ট্র্যাক করা ও দ্রুত চেকআউটের সুবিধা পাওয়া যায়।

লগইন পেজে থাকা “Forgot Password” অপশনে ক্লিক করে আপনার রেজিস্টার্ড ইমেইল বা মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তাও সম্ভব না হলে আমাদের কাস্টমার কেয়ারে কল করে সাহায্য নিতে পারেন।

কাস্টমার সাপোর্ট সংক্রান্ত প্রশ্ন

কাস্টমার সাপোর্টের সাথে কীভাবে যোগাযোগ করবো?

আপনি আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে ফোন, ইমেইল, সোশ্যাল মিডিয়া মেসেজ অথবা ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনার যেকোনো প্রশ্ন বা সমস্যায় সহায়তা করার জন্য প্রস্তুত।

আপনার কোনো অভিযোগ থাকলে কাস্টমার সাপোর্টে বিস্তারিত জানাতে পারেন। আপনার অর্ডার নম্বরসহ অভিযোগ জানালে আমরা দ্রুত বিষয়টি যাচাই করে সমাধানের ব্যবস্থা নেব।

ট্রাস্ট ও লিগ্যাল সংক্রান্ত প্রশ্ন

আমার তথ্য কি নিরাপদ?

হ্যাঁ, আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ। Beauty Booth নিরাপদ SSL এনক্রিপশন এবং নির্ধারিত প্রাইভেসি পলিসি অনুসরণ করে আপনার তথ্য সুরক্ষিত রাখে এবং কোনো অননুমোদিত ব্যবহারের ঝুঁকি কমায়।

আপনি আমাদের ওয়েবসাইটের নিচের অংশে (Footer)-এ থাকা Terms and Conditions এবং Privacy Policy লিঙ্কে ক্লিক করে বিস্তারিত আরও তথ্য দেখতে পারবেন।