Table of Contents
Toggleস্কিনকেয়ার এখন শুধু নারীকেন্দ্রিক নয়, বর্তমান সময়ে পুরুষরাও নিজের ত্বকের যত্ন নিতে শুরু করেছেন। অনেকের একটি সাধারণ প্রশ্ন থাকে – “কীভাবে ত্বককে স্বাস্থ্যবান, সতেজ এবং উজ্জ্বল রাখা যায়?”। এর উত্তরে আসে একটি সুষ্ঠু ও সহজ মেন্স স্কিন কেয়ার রুটিন।
বর্তমানে ছেলেদের স্কিনকেয়ার এ খুব প্রচলিত হয়ে আছে কোরিয়ান মেন্স স্কিন কেয়ার বা “কে বিউটি মিন্স কেয়ার”। সহজ কথায় কোরিয়ান স্কিনকেয়ার রুটিন ছেলেদের জন্য। এটি একটি সহজ কিন্তু বেশ কার্যকরী একটি রুটিন যা পুরুষদের ত্বককে স্বাস্থ্যকর রাখে। ভালো ত্বকের সাথে এই রুটিন ত্বকের সকল ধরনের সমস্যা থেকেও রক্ষা করে।
পুরুষদের ত্বক সাধারণত নারীদের থেকে বেশি মোটা, তেলযুক্ত হয় ও বড় বড় পোর থাকে। তাই ঠিক রুটিন, যত্ন না নিলে দেখা মিলতে পারে ফাইন লাইন, ব্রেকআউট এবং ডার্ক স্পটের মতো সমস্যা। আমাদের আজকের এই ব্লগে আপনাদের ধাপে ধাপে মেন্স স্কিন কেয়ার রুটিন বোঝানোর চেষ্টা করবো। কীভাবে কিছু সহজ ধাপ নিয়মিত মেনে চললে ত্বককে আরও উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা যেতে পারে।
কেন মেন্স স্কিন কেয়ার দরকার?

পুরুষদের ত্বক নারীদের তুলনার অনেক আলাদা, তাই বুঝে সঠিক যত্ন নেয়া খুব গুরুত্বপূর্ণ। নিচে কয়েকটি কারণ তুলে ধরা হলো কেন ছেলেদের কেয়ার করা দরকার –
ত্বককে সতেজ রাখে
আমাদের নানান কাজে বাহিরে থাকা হয়, সাথে সারাদিনের ধুলাবালি। এগুলো ত্বকেই থেকে যায় এবং জমতে শুরু করে যা অনেক বেশি ক্ষতিকর। এসব ধুলাবালির সংস্পর্শের কারণে আমাদের ত্বকে ব্রণ সহ আরও অনেক সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধানে প্রয়োজন সঠিক মেন্স স্কিন কেয়ার রুটিন, যা আমাদের ত্বক-কে সতেজ ও মসৃণ রাখে।
বয়স বৃদ্ধির চিহ্নগুলো ধীরে আসে
প্রাকৃতিকভাবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকে ও চেহারায় বৃদ্ধির ছাপ আসতে থাকে। তবে যদি কোনো যত্ন না নেয়া হয় তবে তা সময়ের আগে এসে পড়ে। তবে সঠিক কোরিয়ান স্কিন কেয়ার ব্যবহারে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা যায়।
আত্মবিশ্বাস বৃদ্ধি করে
একটি পরিষ্কার, উজ্জ্বল, ও স্বাস্থ্যবান ত্বক আমাদের ব্যক্তিত্বে অনেক বড় প্রভাব ফেলে। যখন আপনার মুখে অতিরিক্ত তেল, ব্রণ, দাগ বা ক্লান্ত ভাব থাকে না, তখন নিজেকে স্বাভাবিকভাবেই বেশি আত্মবিশ্বাসী মনে হয়। নিয়মিত মেন্স স্কিন কেয়ার রুটিন আমাদের ত্বক পরিষ্কার রাখে, টোন সমান করে, সাথে একটি ফ্রেশ লুক দেয়।
ত্বক সুস্থ রাখে
ত্বক সুস্থ রাখা খুবই জরুরি। প্রতিদিনের ধুলোবালি দূষণ, আর সূর্যের ক্ষতিকর UV রশ্মি আমাদের ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে। নিয়মিত মেন্স স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে এই ক্ষতিকর প্রভাবগুলো অনেকটাই কমে যায়। বিশেষ করে কে-বিউটি মেন্স স্কিন কেয়ার পদ্ধতি ত্বকের গভীরে কাজ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে।
কোরিয়ান স্কিন কেয়ার রুটিন

কোরিয়ান স্কিন কেয়ার, বা সাধারণত কে-বিউটি মেন্স, একটি স্টেপ বাই স্টেপ পদ্ধতি যা ত্বককে গভীরভাবে পরিচর্যা করে। কোরিয়ান স্কিনকেয়ার রুটিন ছেলেদের জন্য খুবই সহজ এবং কার্যকর। কোরিয়ান মেন্স স্কিনকেয়ার এর মূল ধাপগুলো হলো –
Cleansing
ত্বকের যত্নে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হলো ক্লিনজিং। ক্লিনজিং আমাদের ত্বকে থাকা সারাদিনের ধুলোবালি, ময়লা, দূষণ, ঘাম দূর করে। এটি পুরুষদের যত্নে খুবই জরুরি এবং কার্যকরী একটি ধাপ।
প্রোডাক্ট সাজেশন
COSRX Low pH Good Morning Gel Cleanser – খুবই জনপ্রিয় কোরিয়ান ক্লিনজার, যা আমাদের ত্বকের pH লেবেল বজায় রাখে। এছাড়া এর মাইল্ড ফর্মুলা প্রতিদিন সকাল ও রাতে ব্যবহার করা যায়।
কীভাবে ক্লেনজিং করবেন –
- প্রথমে পানি দিয়ে ভালো করে মুখে ভিজিয়ে নিন।
- ত্বকের ধরণ অনুযায়ী একটিজেন্টল ফেসওয়াশ নিন।
- ভালো করে মুখে ৩০ থেকে ৬০ সেকেন্ড ম্যাসাজ করুণ।
- ভালো করে হালকা কুসুম-গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস – চেষ্টা করুণ সপ্তাহে ১ থেকে ২ বার এক্সফোলিয়েটর ব্যবহার করার, যা আমাদের ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করে ত্বককে আরও উজ্জ্বল করে।
Toner
ক্লেনজিং এর পরে যে ধাপ আমরা অনুসরণ করবো তা হলো টোনার ব্যবহার করা। টোনার আমাদের ত্বকের পোরস ছোট করে সাথে সাথে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে।
প্রোডাক্ট সাজেশন
Some By Mi Aha Bha Pha 30 Days Miracle Toner – এই টোনারটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং পোরকে পরিষ্কার রাখে।
কীভাবে টোনার ব্যবহার করবেন –
- ক্লিনজিং করার পর টোনার নিন।
- একটি তুলোর / কটন প্যাডে টোনার নিন।
- হালকা হালকা চাপ দিয়ে মুখে টোনার লাগান।
কিছু গুরুত্বপূর্ণ টিপস – স্কিনকেয়ারে কোরিয়ান টোনার ব্যবহারে মেন্স স্কিন কেয়ার রুটিন আরও কার্যকর হয়।
Essence/Serum
এসেন্স/সিরাম, এটি কে-বিউটি মেন্স স্কিন কেয়ার রুটিন-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সিরাম হলো একটি হালকা তবে অত্যন্ত শক্তিশালী ফর্মুলা যা ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি পৌছিয়ে দেয়।
প্রোডাক্ট সাজেশন
Jumiso Waterfull Hyaluronic Acid Serum – একটি জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ার সিরাম, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে, সাথে ত্বককে রাখে নরম, কোমল ও উজ্জ্বল।
কীভাবে এসেন্স/সিরাম ব্যবহার করবেন –
- ভালো করে হাত ধুয়ে নিন, যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে।
- ২ থেকে ৩ ফোঁটা সিরাম হাতে নিন।
- আঙ্গুলের সাহায্যে মুখ, ঘাড় এবং চিবুকের অংশে লাগান।
- বিশেষভাবে ডার্ক স্পট, ফাইন লাইন বা ডিহাইড্রেটেড অংশে বেশি ব্যবহার করুণ।
- বেশি জোরে স্ক্রাবিং বা শক্ত চাপে ঘষবেন না।
কিছু গুরুত্বপূর্ণ টিপস – দিনের বেলায় ব্যবহার করলে লাইট সিরাম ব্যবহার করুণ। চেষ্টা করুণ রাতে ব্যবহার করার এতে কার্যকারিতা বেশি থাকে।
Moisturizer
ময়েশ্চারাইজার আমাদের ত্বকের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ধাপ যা আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখে। সঠিক হাইড্রেশন ছাড়া ত্বক রুক্ষ হয়ে পড়ে সাথে বার্ধক্যজনিত সমস্যা খুব তাড়াতাড়ি দেখা মেলে। তবে কে-বিউটি মেন্স রুটিনে ময়শ্চারাইজার ব্যবহার ত্বককে মসৃণ, নমনীয় এবং স্বাস্থ্যবান রাখে।
প্রোডাক্ট সাজেশন
Laneige Water Bank Blue Hyaluronic Intensive Cream – Laneige খুবই জনপ্রিয় একটি কোরিয়ান ব্যান্ড। হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে গভীরভাবে হাইড্রেটেড রাখে।
কীভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন –
- ক্লিনজিং এর পর
- অল্প পরিমাণে ময়েশ্চারাইজার নিন
- মুখে এবং ঘাড়ে আঙ্গুলের সাহায্যে হালকা চাপ দিয়ে ম্যাসাজ করুণ
- দিনে লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এবং রাখে হেভি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস – চেষ্টা করুণ ময়েশ্চারাইজার হালকা ভেজা ত্বকে ব্যবহার করার, এতে ত্বকে ভালোভাবে শোষণ হয়।
Sunscreen
সানস্ক্রিন প্রত্যেকটা স্কিনকেয়ার এর জন্য প্রয়োজন, সানস্ক্রিন হলো মেন্স স্কিন কেয়ার রুটিন এর শেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। সূর্যের ক্ষতিকর UV রশ্মি ত্বককে ক্ষতিগ্রস্ত করে, বার্ধক্যকে দ্রুত আনে এবং ডার্ক স্পটের মতো সমস্যা তৈরি করে, আর সানস্ক্রিন এই ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।
প্রোডাক্ট সাজেশন
Missha Soft Finish Sun Milk SPF50+ PA+++ – এই সানস্ক্রিনে সিকা ও জিংক রয়েছে যা আমাদের ত্বককে শান্ত রাখতে সাহায্য করে। সাথে এটি সংবেদনশীল বা ব্রণপ্রবণ ত্বকের জন্যও উপযোগী। হালকা টেক্সচার এর হবার কারণে মুখে ভারী লাগে না বা কোনো ওয়াইট কাস্ট ও দেয় না।
কীভাবে সানস্ক্রিন ব্যবহার করবেন –
- দুই আঙ্গুল সানস্ক্রিন নিন
- মুখ, ঘাড়, এবং হাতের উপরের অংশে সমানভাবে মাস্যাজ করে লাগান।
- বাইরে বের হবার ১৫ মিনিট পূর্বে সানস্ক্রিন লাগান।
- যদি বাহিরে থাকেন তবে ২ থেকে ৩ ঘণ্টা পর পর পুনরায় ব্যবহার করুণ।
কিছু গুরুত্বপূর্ণ টিপস – SPF ৩০ বা তার বেশি ব্যবহার করুণ, এটি সব ধরনের ক্ষতিকারক রশ্মিথেকে ত্বককে রক্ষা করে।
কোরিয়ান ব্র্যান্ড সাজেশন ফর মেন্স

পুরুষদের ত্বক সাধারণত বেশি তেলযুক্ত, পোর বড় এবং পরিবেশের ধুলোবালির প্রভাবের মুখোমুখি হয়। তাই তাদের যত্নে কোরিয়ান স্কিন কেয়ার বা কে‑বিউটি মেন্স রুটিনে বিশেষ ব্র্যান্ডগুলো কার্যকর ও জনপ্রিয়। নিচে কিছু ভালো ব্যান্ড অপশন দিলাম যাদের প্রোডাক্ট ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন –
Cosrx
এই খুবই পরিচিত একটি কোরিয়ান ব্যান্ড যা স্কিন-সেন্সিটিভদের জন্যও বেশ উপযুক্ত। এই ব্যান্ডের ফর্মুলা খুবই জেন্টল হয়, কম কেমিক্যাল ব্যবহার করা হয়। জেন্টল ও মিনিমাল কেমিক্যাল এর পরেও তাদের প্রোডাক্ট খুবই কার্যকরী থাকে। তাদের প্রোডাক্টগুলো পুরুষদের তেলযুক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্যও বেশ ভালো কাজ করে।
Innisfree
Innisfree ব্র্যান্ডের প্রোডাক্টগুলো প্রাকৃতিক উপাদান ব্যবহার করার জন্য বেশ জনপ্রিয়। এর স্কিনকেয়ার প্রোডাক্টগুলো ত্বককে গভীরভাবে পরিচর্যা করে ও পুষ্টি পৌঁছায়। বিশেষ করে যারা স্কিনকেয়ারে গ্রিন টি, ভলকানিক কোল বা সি ট্রিটমেন্ট পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ চয়েজ।
Laneige
Laneige এর প্রোডাক্টগুলো বিশেষভাবে হাইড্রেশন ও অ্যান্টি‑এজিংয়ের জন্য ডিজাইন করা। পুরুষদের ত্বকের সঠিক যত্নের অভাবে খুব দ্রুত এবং সময়ের আগেই বার্ধ্যকের লক্ষণ দেখা দেয়। যারা ২৫ বছরের পূর্বেই ত্বকে বার্ধ্যকের লক্ষণ অনুভব করছেন তাদের জন্য এই ব্র্যান্ডের প্রোডাক্ট বেশ কার্যকর।
Beauty Of Joseon
Beauty of Joseon তাদের কোরিয়ান ঐতিহ্যের সাথে মিল রেখে স্কিনকেয়ার প্রোডাক্ট তৈরি করে। মূলত তাদের প্রোডাক্টগুলো ট্রেডিশনাল হেরিটেজ এবং আধুনিক কৌশলের মিশ্রণ। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ হবার কারণে এগুলো ত্বককে শান্ত ও সজীব রাখে।
Etude House
এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য তৈরি। যারা বারবার রেডনেস বা ইরিটেশন নিয়ে ভুগছেন তাদের জন্য এগুলো খুব উপযোগী। তাদের প্রত্যেকটি প্রোডাক্ট জেন্টল ও প্রতিদিন ব্যবহার উপযোগী।
Missha
একটি বাজেট ফ্রেন্ডলি কিন্তু কার্যকরী ব্র্যান্ড। তাদের প্রোডাক্টগুলোতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান ব্যবহার করা হয়, যেমন হায়ালুরোনিক অ্যাসিড, নাইয়াসিনামাইড, সেন্টেলা এবং বিভিন্ন ফারমেন্টেড এক্সট্র্যাক্ট। এগুলো ত্বককে হাইড্রেট, উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।
FAQ – মেন্স স্কিন কেয়ার নিয়ে প্রশ্ন
দিনে কয়বার স্কিন কেয়ার করা উচিত?
সাধারণত দিনে দুইবার স্কিন কেয়ার করা উচিত, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাবার আগে। সকালে সানস্ক্রিন ব্যবহার এবং রাতে ক্লেনজিং + ময়শ্চারাইজার।
কীভাবে করবো বেসিক স্কিন কেয়ার?
বেসিক স্কিনকেয়ার বলতে ৩ ধাপে স্কিনকেয়ার কে বোঝার সে ৩ ধাপ হলো –
- ক্লেনজিং
- ময়শ্চারাইজার
- সানস্ক্রিন
কেন তারা এতো অলস স্কিন কেয়ার নিয়ে ?
অনেক পুরুষ মনে করেন স্কিন কেয়ার জটিল। তবে কে-বিউটি মেন্স প্রমাণ করে, সহজ রুটিনেও বড় পরিবর্তন সম্ভব।
উপসংহার – সহজ রুটিনেই বড় পরিবর্তন
ত্বকের যত্ন নেওয়া এখন আর শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। সারাদিনের ব্যস্ততায় আমরা অনেক সময় স্কিন কেয়ারকে অবহেলা করি, কিন্তু অল্প সময় ও সহজ কিছু ধাপ মেনে চললেই ত্বক পরিষ্কার, স্বাস্থ্যবান এবং উজ্জ্বল রাখা যায়।
বিশেষ করে কোরিয়ান মেন্স স্কিন কেয়ার বা কে-বিউটি মেন্স পদ্ধতি খুবই জনপ্রিয় কারণ এটি জটিল নয়, বরং ধাপে ধাপে সহজ কিছু নিয়ম মেনে চললেই ভালো ফল পাওয়া যায়। কিছু সহজ ধাপই একটি কার্যকর মেন্স স্কিন কেয়ার রুটিন গড়ে তোলে।
তবে স্কিন কেয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। একদিন বা দুইদিন স্কিন কেয়ার করলে তেমন ফল পাওয়া যায় না, কিন্তু প্রতিদিন নিয়মিত কোরিয়ান মেন্স স্কিন কেয়ার পদ্ধতি অনুসরণ করলে ত্বকে স্থায়ী উন্নতি দেখা যায়।
