ওয়েবসাইট ব্যবহার নীতিঅনুযায়ী, ও আমাদের শর্তাবলী অনুযায়ী ওয়েবসাইটে প্রবেশ বা অর্ডার দেওয়ার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে আপনি এই শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং মেনে চলবেন। এটি আপনার এবং Beauty Booth-এর অধিকার ও দায়িত্ব নিশ্চিত করে এবং সুরক্ষিত অভিজ্ঞতা প্রদান করে। এই শর্তাবলী বিউটি বুথ এর ওয়েবসাইট এবং সার্ভিস ব্যবহার নিয়ন্ত্রণ করে।
ব্যবহারকারীর দায়িত্ব
সঠিক তথ্য প্রদান
ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি বা অর্ডার করার সময় ব্যবহারকারীরা সত্য, সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য দায়িত্ববান। ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে যে কোনো সমস্যা বা দেরি ঘটে, তার দায়িত্ব ব্যবহারকারীর উপরই থাকবে।
আইনসম্মত ব্যবহার
ওয়েবসাইট ব্যবহার নীতি অনুযায়ী, আপনি বিউটি বুথ এর ওয়েবসাইট ও সার্ভিসকে শুধুমাত্র আইনসম্মত উদ্দেশ্যে ব্যবহার করবেন। কোনো অবৈধ কার্যকলাপ, হ্যাকিং বা অন্যের তথ্য অপব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অর্ডার ও পেমেন্ট নীতি
মূল্য নির্ধারণ
আমাদের অনলাইন শপ শর্তঅনুযায়ী, সকল পণ্যের মূল্য ওয়েবসাইটে প্রদর্শিত হয় এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অর্ডার প্লেস করার আগে সর্বদা মূল্য যাচাই করা আপনার দায়িত্ব।
পেমেন্ট শর্ত
বিউটি বুথ অনুমোদিত পেমেন্ট মেথড (Cash on Delivery, Online Payment ইত্যাদি) গ্রহণ করে। Online Payment সম্পন্ন হওয়ার আগে অর্ডার নিশ্চিত নয়। পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে গ্রাহককে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
ডেলিভারি ও রিটার্ন
ডেলিভারি সময়
আমাদের অনলাইন শপ শর্ত অনুযায়ী, ডেলিভারির সময় নির্ভর করে পণ্যের ধরণ, স্টক অবস্থা এবং ঠিকানা অনুযায়ী। বিউটি বুথ সর্বোচ্চ চেষ্টা করবে পণ্য সময়মতো পৌঁছাতে।
রিটার্ন শর্তাবলী
পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত রিটার্ন প্রক্রিয়া বিউটি বুথ এর নীতি অনুযায়ী সম্পন্ন হবে।
কপিরাইট ও কন্টেন্ট
কন্টেন্ট ব্যবহার নীতি
ওয়েবসাইটে থাকা সমস্ত ছবি, লেখা, লোগো এবং অন্যান্য কন্টেন্ট বিউটি বুথের এর মালিকানাধীন। কোনো কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার, কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি আমাদের কপিরাইট এবং ব্র্যান্ড সুরক্ষার জন্য অপরিহার্য।
সাধারণ প্রশ্নসমূহ
Beauty Booth থেকে অর্ডার করলে কি এই শর্তাবলী প্রযোজ্য হবে?
হ্যাঁ, ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করলে এই শর্তাবলী প্রযোজ্য হবে।
শর্তাবলী কি পরিবর্তন হতে পারে?
হ্যাঁ, বিউটি বুথ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে। নতুন পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশিত হলে তা অবিলম্বে কার্যকর হবে।