আপডেট

Stamford University – এর প্রাঙ্গণে বিউটি বুথ!

২২ মে, ২০২৫ এই দিনে এই দিনে Stamford University Bangladesh-এর প্রাঙ্গণে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস। কেননা এই দিনে ক্যাম্পাসের প্রাঙ্গণে ছিল বিউটি বুথ! আয়োজিত হয়েছিল Beauty Booth X Robotics Innovation Hub নামের একটি বিশেষ ক্যাম্পেইন, যেখানে বিউটি বুথের পক্ষ থেকে অংশ নিয়েছিল প্রাণবন্ত সোশ্যাল মিডিয়া টিম। উদ্দেশ্য একটাই, তরুণদের স্কিনকেয়ার বিষয়ে সচেতন করা এবং এর জন্য সবসময় ইয়ুথ কমিউনিটির পাশে আছে Beauty Booth! 

অনেকে ভেবে থাকে স্কিনকেয়ার শুধুমাত্র সাজগোজ করার একটি অংশ, ধারণাটি সম্পূর্ণ ভুল! এটা আত্মবিশ্বাসের সঙ্গে জড়িত। আর এই বার্তাটি পৌঁছে দিতেই আমরা আমাদের স্কিন অ্যানালাইজার নিয়ে উপস্থিত হয়েছিলাম ক্যাম্পাসে।

স্কিন স্পেশালিস্টরা ত্বক পরীক্ষা করে স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সাজেশন দেন, যাতে অংশগ্রহণকারীরা নিজের ত্বকের উপযুক্ত যত্নের উপায় জানতে পারেন।

সাথে আকর্ষণের কেন্দ্র ছিল আমাদের Spinning Wheel! ঘুরিয়েছেন চাকা আর পেয়েছেন দারুণ সব Free Gifts – কারও হাতে এসেছে মিনি প্রোডাক্ট, কেউ পেয়েছেন ডিসকাউন্ট ভাউচার বা স্কিনকেয়ার গুডিজ!

এই আয়োজনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি স্কিনকেয়ার কেবল রূপচর্চা নয়, এটি আত্ম-যত্ন ও সচেতনতার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইভেন্টটি আরও বিশেষ হয়ে ওঠে যখন আমাদের Managing Director, শাহ আমান খান এই উদ্যোগের জন্য একটি স্মারক সম্মাননা গ্রহণ করেন।

আমরা বিশ্বাস করি, সচেতন তরুণরাই গড়ে তুলবে স্বাস্থ্যবান ভবিষ্যৎ। আর Beauty Booth সবসময় থাকবে তাদের পাশে – beauty, care and confidence-এর শক্তি নিয়ে।

<span style="font-weight: 400">Farhana from Beauty Booth. I love sharing natural and effective home skincare remedies that anyone can try. I write about DIY face masks, natural treatments, herbal skincare tips, and traditional beauty…

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *