আপডেট

অবশেষে সম্পন্ন হলো Beauty Booth-এর বহু প্রতীক্ষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বিউটি বুথ সবসময়-ই চেষ্টা করে কাস্টমারদের জন্য শুধু পণ্য ছাড়াও বিশেষ কিছু করার জন্য! ঠিক যেমন তাদের র‍্যাফেল ড্র ২০২৫! এই র‍্যাফেল ড্র শুরু হয় ১৫ মার্চ ২০২৫ ইং থেকে। ১২০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডার করলেই একটি র‍্যাফেল কুপন পাবেন ক্রেতারা, প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন, একাধিক অর্ডারে একাধিক কুপন। 

এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ৫ মে সন্ধ্যা ৭ টায় তাদের অফিসিয়াল ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে। লাইভে অংশগ্রহণ করা বিজয়ীদের পুরস্কার তুলে দেবার জন্য ছিল জমকালো আয়োজন! ধানমন্ডির কেন্দ্রস্থলে অবস্থিত Buffet Lounge, Rupayan ZR Plaza-তে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বিকেল ৫টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন Beauty Booth-এর র‍্যাফেল বিজয়ীরা, বিউটি বুথ টপ ফ্যান, এবং লয়্যাল ক্রেতারা। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টা ৩০ মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে, Beauty Booth টিম সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়।

বক্তব্যের পরে শুরু হয় সবচেয়ে প্রতীক্ষিত অংশ – র‍্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা। একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। প্রথম পুরস্কার ছিল iPhone 16 Pro Max, দ্বিতীয় পুরস্কার ১.৫ টন এয়ার কন্ডিশনার, আর তৃতীয় পুরস্কার ছিল একটি ডিজাইনার হ্যান্ডব্যাগ, এবং সাথে আরও অনেক আকর্ষণীয় উপহার। 

অনেকেই পেয়েছেন লাক্সারি পারফিউম, হেডফোন, স্কিনকেয়ার গুডিজ, স্মার্টওয়াচ, IPL লেজার ডিভাইস এবং বিউটি ট্রাভেল কিট। পুরস্কার বিতরণের পর অতিথিদের জন্য আয়োজন করা হয় বুফে ডিনারের। 

পুরো অনুষ্ঠানটি কভার করে দেশের নামকরা কিছু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া – The Business Standard, Channel I, DBC News, Jugantor, Bangla Vision এবং Channel24-এর মতো সংবাদমাধ্যম। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, যারা তাদের প্ল্যাটফর্মে ইভেন্টের ঝলক শেয়ার করেন। এই অনুষ্ঠানটি শুধুই ইভেন্ট না এটা ছিল এটা Beauty Booth-এর প্রতি আস্থা রেখেছেন, তাদের সঙ্গে সরাসরি দেখা করার ও সেলিব্রেট করার একটা সুযোগ।

সম্পূর্ণ আয়োজনটি দেখুন বিউটি বুথের YouTube চ্যানেল থেকে – 

<span style="font-weight: 400">Farhana from Beauty Booth. I love sharing natural and effective home skincare remedies that anyone can try. I write about DIY face masks, natural treatments, herbal skincare tips, and traditional beauty…

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *